• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

লালখানবাজারে মূল্য ছাড়ে সিটি গ্রুপের পণ্য বিক্রি উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮ ২০২৪, ২০:১৯ অপরাহ্ণ
অ- অ+
লালখানবাজারে মূল্য ছাড়ে সিটি গ্রুপের পণ্য বিক্রি উদ্বোধন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: রমজান উপলক্ষে চট্টগ্রাম সিটির লালখানবাজার মোড়ে আকর্ষণীয় মূল্য ছাড়ে নিত্য প্রয়োজনীয় সিটি গ্রুপের বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন হয়েছে। চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সোমবার (১৮ মার্চ) বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সিটি গ্রুপের চট্টগ্রাম সেলস অফিসের ডিজিএম শহীদ আলী রেজা এবং ডিএসএম ইফতেখার শাহেদ এ সময় উপস্থিত ছিলেন।

সিটি গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘সিটি গ্রুপ তাদের দশটি পণ্য সিটির দশটি পয়েন্টে ঈদ পর্যন্ত সুলভ মূল্যে বিক্রি করবে। আজকে একটি আউটলেট উদ্বোধন হল। পুরো বাংলাদেশে তাদের এ কার্যক্রম চলছে। এর পূর্বে বসুন্ধরা গ্রুপও এ ধরনের একটি উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে। আপনারা যারা সমাজের বিত্তশালী ও শিল্পপতি আছেন, তাদেরকে অনুরোধ করব সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপকে দেখে যাতে অন্য শিল্প গ্রুপগুলো এগিয়ে আসেন। ভোক্তারা ন্যায্যমূল্যে ডাল, চিনি, তেলসহ অন্যান্য নিত্যপণ্য কিনতে পারলে তাহলে বাজারে এর প্রভাব পড়বে।’

এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি শিল্প গ্রুপ কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

জেলার প্রশাসক আরো বলেন, ‘রমজানে কিছু সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ী কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ রেখে মূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ ভোক্তা কষ্ট পাচ্ছে। সিটি গ্রুপের মত অন্যান্য খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এগিয়ে এসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী খোলা বাজারে বিশেষ ছাড়ে বিক্রি করলে সাধারণ ভোক্তাদের কষ্ট লাঘব হবে।’

শহীদ আলী রেজা বলেন, ‘পুরো রমজান মাস জুড়ে সাধারণ ভোক্তাদের জন্য আকর্ষণীয় মূল্যে নিত্য প্রয়োজনীয় দশটি পণ্য বিক্রি অব্যাহত থাকবে। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এক লিটার ১৬৩ টাকার বদলে ১৫৬ টাকা, তীর অ্যাডভান্সড সয়াবিন তেল পাঁচ লিটার ৮০০ টাকার বদলে ৭৬৫ টাকা, তীর সরিষার তেল ২৫০ এমএল বোতল ৯৫ টাকার বদলে ৮০ টাকা, তীর ছোলা বুট এক কেজি প্যাক ১২৫ টাকার বদলে ১০০ টাকা, তীর চিনিগুড়া চাল এক কেজি প্যাক ১৭০ টাকার বদলে ১৩৫ টাকা, জীবন পানি ৫০০ এমএল বোতল ২০ টাকার বদলে দশ টাকা, জীবন পানি এক লিটার ২৫ টাকার বদলে ১৫ টাকা, তীর চিনি এক কেজি প্যাক ১৪৬ টাকার বদলে ১৪০ টাকা, তীর ফিরনি মিক্স ১৫০ গ্রাম প্যাক ৬০ টাকার বদলে ৪৫ টাকা এবং তীর হালিম মিক্স ২০০ গ্রাম প্যাক ৬৫ টাকার বদলে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।’

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.