• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ বিনোদন

অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫ ২০২৪, ২১:৩৭ অপরাহ্ণ
অ- অ+
অভিনেতা অপূর্বর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

জিয়াউল ফারুক অপূর্ব

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ছোট পর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর নামে চুক্তি ভঙ্গ, অর্থ আত্মসাৎ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। সোমবার (১১ মার্চ) টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপাব) ও অভিনয় শিল্পী সংঘ বরাবর এসব অভিযোগ জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেড।

আলফা আই থেকে ২৪টি নাটকে কাজের জন্য ৫০ লাখ টাকা চুক্তিবদ্ধ হয়ে মাত্র নয়টি নাটকের কাজ শেষ করে ৩৩ লাখ টাকা নেয়ার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখায় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ কারণে টেলিপাব এবং অভিনয়শিল্পী সংঘের কাছে বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)।

অভিযোগে বলা হয়েছে, ‘আলফা আই স্টুডিওস লিমিটেড (প্রতিনিধিত্বে উহার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার করিম ভূঁইয়া) এবং অভিনয়শিল্পী মো. জিয়াউল ফারুক অপূর্বর মধ্যে ২০২২ এর ১৬ অক্টোবর একটি অভিনয় সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয়। ওই চুক্তি অনুযায়ী মো. জিয়াউল ফারুক অপূর্ব ২০২২ এর ১ নভেম্বর হতে ২০২৩ এর ৩১ অক্টোবর পর্যন্ত আলফা আই স্টুডিওস লিমিটেডকে প্রতি মাসে তিন দিন শিডিউল দিবেন এবং ওই তিন দিনে দুইটি নাটকের শুটিং হবে, যদি কোন মাসে তিন দিন শুটিং করার শিডিউল দিতে না পারেন, তবে পরবর্তী মাসের সাথে মো. জিয়াউল ফারুক অপূর্ব সমন্বয় করবেন।’

অভিযোগে আরো বলা হয়, সেই মোতাবেক সর্বমোট উপরে উল্লিখিত চুক্তি অনুসারে ২৪টি নাটকে অভিনয়ের জন্য মোট ৫০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়ে ২০২২ এর ১৬ অক্টোবর (৫০ শতাংশ) ২৫ লাখ টাকা ও পরবর্তী ২০২৩ এর ৯ ফেব্রুয়ারি ও ১৯ ফেব্রুয়ারি ভিন্ন ভিন্ন চারটি ভাউচারে অগ্রিম বাবদ আরো আট লাখ টাকা গ্রহণ করেন অপূর্ব। চুক্তি অনুযায়ী ২৪টি কাজের মধ্যে নয়টি কাজ কোনভাবে সম্পন্ন করলেও বাকি ১৫টি কাজের নানা ধরনের টালবাহানা ও কালক্ষেপণ করতে থাকেন। বহু কালক্ষেপণের পর চলতি বছরের ১৯-২৩ ফেব্রুয়ারি শুটিংয়ের শিডিউল দেন অপূর্ব। সেই অনুযায়ী আলফা আই স্টুডিওস লিমিটেড শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন করে। তবে, তার দেয়া নির্ধারিত তারিখে শুটিংয়ে আসেননি অপূর্ব। পরবর্তী সব ধরনের যোগাযোগ করা থেকে বিরত থাকেন। ফলে উল্লিখিত চুক্তি মোতাবেক মো. জিয়াউল ফারুক অপূর্ব আলফা আই স্টুডিওস লিমিটেডের নিকট নগদ ৩৩ লাখ টাকা গ্রহণ করার পরও ১৫টি নাটকে আজ পর্যন্ত অভিনয় না করায় ও সব ধরনের যোগাযোগ থেকে বিরত থাকায় আলফা আই স্টুডিওস লিমিটেডের ব্যাপক আর্থিক ক্ষতি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ হয়। এ অবস্থায় গেল ৩ মার্চ অভিনেতার বিরুদ্ধে সাত দিনের সময় বেঁধে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় প্রযোজনা প্রতিষ্ঠান। তবে, সময় অতিক্রম হলেও যোগাযোগ করেননি অপূর্ব। ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ানোর পূর্বেই সংগঠনকে অবগত করা হল সমাধানের জন্য।’

এ বিষয়ে টেলিপ্যাব সংগঠনের সাধারণ সম্পাদক সাজু মুনতাসির সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে শিগগিরই একটি মিটিং করে দুই পক্ষকে ডেকে জানবেন তারা। আর ব্যাপারটি সাংগঠনিকভাবেই দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট
চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত বেড়ে আট

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.