• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

ইন্ডিয়ান ওয়েলস থেকে বিদায়ের পর মিয়ামিতে খেলার ঘোষণা জকোভিচের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২ ২০২৪, ১৭:১৩ অপরাহ্ণ
অ- অ+
ইন্ডিয়ান ওয়েলস থেকে বিদায়ের পর মিয়ামিতে খেলার ঘোষণা জকোভিচের

নোভাক জকোভিচ

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইন্ডিয়ান ওয়েলস, যুক্তরাষ্ট্র: ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায়ের পর আসন্ন মিয়ামি ওপেন টেনিসে খেলার ঘোষণা দিয়েছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান নাম্বার ওয়ান পাঁচ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ইন্ডিয়ান ওয়েলসে ফিরেছিলেন। কিন্তু, তৃতীয় রাউন্ডে পৃথিবীর ১২৩ নম্বর খেলোয়াড় ইতালিয়ান লুকা নার্ডির কাছে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে পরাজিত হয়ে তাকে বিদায় নিতে হয়।

জকোভিচ জানিয়েছেন, এখনো তার মিয়ামিতে খেলার পরিকল্পনা আছে।

পরবর্তী মাস্টার্স এ টুর্ণামেন্টকে সামনে রেখে জকোভিচ বলেন, ‘মিয়ামি এখনো আছে, দেখা যাক কি হয়। গেল দুই বছর ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলতে না পারার সময়টা আমি মোটেই উপভোগ করতে পারিনি। সত্যিকার অর্থেই আমি এ দুই মাস্টার্স টুর্নামেন্টে খেলতে সব সময় মুখিয়ে থাকি। এ বছর আমি খেলার জন্য পরিশ্রম করেছি। ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামিতে খেলা আমি সব সময়ই পছন্দ করি।’

পাঁচ বারের ইন্ডিয়ান ওয়েলস জয়ী জকোভিচ প্রায় ছয় সপ্তাহেরও বেশী সময় পূর্বে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আরেক তরুণ তারকা ইতালিয়ান ইয়ানিক সিনারের কাছে পরাজিত হবার পর এ প্রথম মাঠে নেমেছিলেন।

২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ নার্ডি সম্পর্কে বলেছেন, ‘মূল ড্র’তে সৌভাগ্যক্রমে সে সুযোগ পেয়েছে। সে কারণে তার হারানোর কিছু ছিল না। আর তাই নির্ভার হয়ে খেলে দারুন পারফর্ম করেছে। এ জয়টা তার প্রাপ্য ছিল। নিজের মান নিয়ে আমি বিস্মিত। আজ আমি কোন প্রতিরোধই গড়তে পারিনি। এটা সত্যিই অত্যন্ত খারাপ একটি দিন ছিল। আসলে দুইটি বিষয় একসাথেই হয়, আজ আমার খারাপ দিন ছিল, বিপরীতে নার্ডির একটি ভাল দিন গেছে। যে কারণে ফলাফল আমার প্রতিকূলে গেছে।’

৩৬ বছর বয়সী জকোভিচ টুর্নামেন্টের ব্যস্ততা কিছুটা কমিয়ে আনার চেষ্টা করছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি হয়তো সব টুর্নামেন্ট আর খেলব না, সে কারণেই বাছাই করে খেলতে চাচ্ছি। অবশ্যই যে কোন টুর্ণামেন্ট থেকে আগেভাগে বিদায় নেয়া কখনই ভাল কোন অনুভূতি বয়ে আনে না। বিশেষ করে এ ধরনের মাস্টার্স টুর্নামেন্টে বিষয়টা আরো বেশী হতাশার। গেল পাঁচ বছর আমি এখানে খেলতে পারিনি। সে কারণে ভাল করতে চেয়েছিলাম। কিন্তু, এখানেই সব শেষ হয়ে যায়নি, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.