• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

চট্টগ্রামকে বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বরিশাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬ ২০২৪, ১৯:৪৯ অপরাহ্ণ
অ- অ+
চট্টগ্রামকে বিদায় করে ফাইনালের আশা বাঁচিয়ে রাখল বরিশাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পর দুই ব্যাটার তামিম ইকবাল এবং ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের জোড়া হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট দশম আসরে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত করার পাশাপাশি ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ফরচুন বরিশাল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে বরিশাল সাত উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যেকার প্রথম কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দলের সাথে আগামী ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলবে বরিশাল।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেটে ১৩৫ রান করে চট্টগ্রাম। উত্তরে তামিমের ৪৩ বলে অপরাজিত ৫২ এবং মায়ার্সের ২৬ বলে ৫০ রানের সুবাদে ৩১ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। পূর্বের ম্যাচে সেঞ্চুরি করা তানজিদ তামিমকে দুই রানে বিদায় দেন বরিশালের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। সতীর্থকে হারালেও চট্টগ্রামের রানের চাকা ঘুড়িয়েছেন ওপেনার ব্রাউন। পঞ্চম ওভারে ফের ধাক্কা খায় চট্টগ্রাম। সাত রান করে বরিশালের পেসার ওয়েস্ট ইন্ডিজের ওবেড ম্যাককয়ের বলে আউট হন তিন নম্বরে নামা ইমরানউজ্জামান। ৩১ রানে দুই উইকেট হারালেও ব্রাউনের ব্যাটে চট্টগ্রামের দলীয় রান ৫০ স্পর্শ করে। কিন্তু, সপ্তম ওভারের শেষ বলে ম্যাককয়ের দ্বিতীয় শিকার হন দুইটি চার ও তিনটি ছক্কায় ২২ বলে ৩৪ রান করা ব্রাউন। দলীয় ৫২ রানে ব্রাউনের বিদায়ের পর চট্টগ্রামের মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন। একটি করে চার-ছক্কায় নিউজিল্যান্ডের টম ব্রুস ১১ বলে ১৭ রান ও সৈকত আলি ১১ রানে আউট হন। ৮৪ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। ষষ্ঠ উইকেট ১৯ বলে ২৬ রান যোগ করে চট্টগ্রামের রান তিন অংক পার করেন অধিনায়ক শুভাগত ও ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। ১৫তম ওভারে শুভাগতকে শিকার করে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন ক্যারিবীয়ান মিডিয়াম পেসার কাইল মায়ার্স। চারটি চারে ১৬ বলে ২৪ রান করেন শুভাগত। ১৭তম ওভারের প্রথম বলে ইংল্যান্ডের পেসার জেমস ফুলারের বলে শেফার্ড ১১ রানে সাজঘরে ফিরলে, চট্টগ্রামের চ্যালেঞ্জিং স্কোরের সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নয় উইকেটে ১৩৫ রান করে চট্টগ্রাম। বরিশালের মায়ার্স-সাইফুদ্দিন ২৮ রানে এবং ম্যাককয় ২৯ রানে দুইটি করে উইকেট নেন।

১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের তৃতীয় বলে চট্টগ্রামের স্পিনার শুভাগতর বলে খালি হাতে বিদায় নেন বরিশালের ওপেনার সৌম্য সরকার। শুরুতে সতীর্থকে হারালেও সেটিকে চাপ মনে করেননি আরেক ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে নামা মায়ার্স। পাওয়ার প্লের সুবিধা নিয়ে চট্টগ্রাম বোলারদের উপর তান্ডব চালিয়ে ছয় ওভারে ৭৩ রান তোলেন তামিম ও মায়ার্স। এরমধ্যে শুভাগতর করা পঞ্চম ওভারে তিনটি ছক্কা ও দুইটি চারে ২৬ রান নেন মায়ার্স। নবম ওভারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বল খেলা মায়ার্স। পরের ওভারে দলের রান ১০০ পৌঁছে দিয়ে ওমানের পেসার বিলাল খানের বলে সাজঘরে ফিরেন তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারিতে ২৬ বলে ৫০ রান করা মায়ার্স। দ্বিতীয় উইকেটে তামিমের সাথে ৫৪ বলে ৯৮ রান যোগ করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মায়ার্স। মায়ার্স ফেরার পর দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারকে নিয়ে বরিশালের ২২ বলে ২৫ রান যোগ করে বরিশালকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তামিম। দুইটি চারে ১৩ বলে ১৭ রান করে আউট হন এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মিলার। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে বাকী ১১ রান যোগ করে বরিশালের জয় নিশ্চিত করেন তামিম। এবারের আসরে তৃতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে নয়টি চারে ৪৩ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম। ছয় রানে অপরাজিত থাকেন মুশফিক। চট্টগ্রামের শুভাগত-বিলাল ও শেফার্ড একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৩৫/৯, ২০ ওভার (ব্রাউন ৩৪, শুভাগত ২৪, সাইফুদ্দিন ২/২৮)।
ফরচুন বরিশাল: ১৩৬/৩, ১৪.৫ ওভার (তামিম ৫২*, মায়ার্স ৫০, শেফার্ড ১/১৭)।
ফল: ফরচুন বরিশাল সাত উইকেটে জয়ী।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীর বন্যার্ত ৩১ পরিবারকে সিভাসুর অর্থ সহায়তা

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়
লীড-২

চুয়েট ভিসির সাথে ছাত্র-ছাত্রীদের মতবিনিময়

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

হজরত মুহাম্মদ (সা.) : মরুর বুকে বিশ্বশান্তির দূত

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ
রাজনীতি

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা
জাতীয়

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত
লীড-২

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.