• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মগবাজার বিস্ফোরণের সূত্রপাত বেঙ্গল মিট

প্রকাশিত: জুন ২৯ ২০২১, ১২:১০ অপরাহ্ণ
অ- অ+
মগবাজারে গ্যাস থেকে বিস্ফোরণ, নাশকতা নয়: ডিএমপি কমিশনার
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের সূত্রপাত হয়েছিল বেঙ্গল মিটের আউটলেটের ভেতরে। বেঙ্গল মিট হচ্ছে প্রক্রিয়াজাতকৃত মাংসের চেইন দোকান। ঘটনা স্থলের আলামত ও বিস্ফোরণের গতিপ্রকৃতি দেখে এমনটাই ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি একটি তিনতলা বাণিজ্যিক ভবন। ভবনটির নিচতলায় পাশাপাশি তিনটি দোকান রয়েছে, গ্র্যান্ড বেকারি, শর্মা হাউস রেস্টুরেন্ট এবং বেঙ্গল মিট।

বিস্ফোরণে শর্মা হাউস ও বেঙ্গল মিট দুটি দোকানই গুঁড়িয়ে গেছে। অপরদিকে তৃতীয় দোকান গ্র্যান্ড বেকারির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শর্মা হাউস এবং বেঙ্গল মিট আউটলেটের সামনে দাঁড়ালে বোঝার কোনো উপায় নেই বিস্ফোরণের উৎপত্তিস্থল। বেঙ্গল মিট আউটলেটের পেছনের দিকে বড় ধরনের আঘাতের চিহ্ন, যেটা শর্মা হাউসের ক্ষেত্রে না।

শর্মা হাউস ও বেঙ্গল মিটের আউটলেটের পেছনের অংশ ভবনের সীমানাপ্রাচীরঘেঁষা। সীমানাপ্রাচীরের পরই আবার আরেকটি ভবন। শর্মা হাউসের পেছনের সীমানা দেয়াল অক্ষত থাকলেও বড় ধরনের আঘাতে ভেঙে গেছে বেঙ্গল মিট আউটলেটের অংশের সীমানাপ্রাচীর।

ভবনটির দোতলার পুরো অংশে ইলেকট্রনিক পণ্যের গোডাউন। বিস্ফোরণে দোতলার যে অংশটির মেঝে ধসে পড়েছে, সেটি বেঙ্গল মিটের দিককার অংশ। কিন্তু দোতলার শর্মা হাউসের অংশে ক্ষতি কম হয়েছে।

ভবনের পেছনের অংশে ছিল শর্মা হাউসের ওয়াশরুম, বেসিন ও রান্নাঘর। বিস্ফোরণের পর শর্মা হাউসের রান্নাঘরের কোনো অস্তিত্ব মিলেনি কিন্তু অক্ষত আছে পাশেই থাকা বেসিন-ওয়াশরুম। অপরদিকে বেঙ্গল মিটের কয়েকটি ফ্রিজ ছাড়া আর কিছুই চেনার উপায় ছিলো নেই।

বিস্ফোরণে বেঙ্গল মিটের পেছনের দিকে বেশি ক্ষতি হয়েছে। বিস্ফোরণ কিংবা যেকোনো আঘাতের কেন্দ্রেই যেহেতু সবচেয়ে বেশি শক্তি থাকে, তাই তদন্তকর্মকর্তারা ধারণা করছেন, বেঙ্গল মিটের পেছনের অংশেই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

জানা গেছে, বিস্ফোরিত মগবাজার প্লাজার লাগোয়া ভবনটির মালিক মশিউর রহমান খোকন। তিনি থাকেন ধানমন্ডিতে।

গত রোববার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হন ওই ভবনের বাসিন্দা, সামনের রাস্তায় থাকা বাসযাত্রী, পথচারীসহ শতাধিক। এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের অন্তত সাতটি ভবন ও তিনটি বাস।

ঘটনার পর থেকেই কারণ জানতে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. মাহফুজ রিভেঞ্জ সোমবার (২৮ জুন) জানান, আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

কাতারের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ/কাতার প্রবাসীদের জন্য টেলিমেডিসিন সেবা চালুর প্রস্তাব
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কাতারের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ/কাতার প্রবাসীদের জন্য টেলিমেডিসিন সেবা চালুর প্রস্তাব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের নাট্যমঞ্চে স্পার্টাকাসের পুনর্জাগরণ

চট্টগ্রামের নাট্যমঞ্চে স্পার্টাকাসের পুনর্জাগরণ

চট্টগ্রামের মানুষ তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত : সাঈদ আল নোমান

চট্টগ্রামের মানুষ তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত : সাঈদ আল নোমান

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে

সাংবাদিক আহমেদ মুসার মায়ের মৃত্যুতে সিইউজের শোক

খাতুনগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের

খাতুনগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমির খসরু

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমির খসরু

ছৈয়দ নজীর আহমদ শাহ্ ৬৬তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

ছৈয়দ নজীর আহমদ শাহ্ ৬৬তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত

ভাটিখাইনে আবদুল নবী সওদাগর স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভাটিখাইনে আবদুল নবী সওদাগর স্মৃতি অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিশুদের পাঠশালার বছরের প্রথম সভা অনুষ্ঠিত

শিশুদের পাঠশালার বছরের প্রথম সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রামে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রামে নির্বাচনকালীন সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম ও মহড়া

চট্টগ্রামে নির্বাচনকালীন সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম ও মহড়া

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.