• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাইফা হত্যার তিনবছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় সিইউজে’র ক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত: জুন ২৮ ২০২১, ২৩:০০ অপরাহ্ণ
অ- অ+
রাইফা হত্যার তিনবছরেও মামলার তদন্ত শেষ না হওয়ায় সিইউজে’র ক্ষোভ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবেহলায় শিশু রাইফার মৃত্যুর অভিযোগ এনে পরিবারের করা মামলার তদন্ত তিনবছরেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সোমবার (২৮ জুন) এক বিবৃতিতে সিইউজে সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম অবিলম্বে মামলার তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, শুরুতে চকবাজার থানা মামলাটির তদন্ত করলেও এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করছে। তদন্তকারী সংস্থার বদল হলেও মামলার দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি, যা খুবই দু:খজনক। আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরী হওয়ায় ভুক্তভোগী পরিবারের বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ তদন্তকারী সংস্থা ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাবে।

এদিকে, দুই বছর বয়সী রাইফার মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের গঠিত দু’টি কমিটির প্রতিবেদনে ম্যাক্স হাসপাতালের অব্যবস্থাপনা এবং হাসপাতালটির কতিপয় চিকিৎসকের অবহেলার বিষয়টি উঠে আসলেও সে অনুযায়ী পরবর্তী সময়ে কোন ব্যবস্থা না নেয়ায় হতাশা প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

নেতৃবৃন্দ বলেন, ব্যক্তির দোষের কারণে যাতে কোন মহান পেশা নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি না হয় তা নিয়ে সকলকে সচেতন থাকতে হবে। কোন পেশায় প্রতিটি মহৎ মানুষের ত্যাগকে যেমন সম্মান জানাতে হবে, তেমনি কারও গাফেলতি থাকলে তার শাস্তি যদি না হয় সমাজে অনিয়ম বেড়ে যাবে।

গলা ব্যথা নিয়ে ২০১৮ সালের ২৮ জুন চট্টগ্রাম নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয় রাইফাকে। চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন মধ্যরাতে মারা যান রাইফা। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা আর দুই দফা ভুল চিকিৎসার স্বীকার হয়ে মৃত্যু হয়েছে রাইফার। এ অভিযোগে চট্টগ্রামের চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন রাইফার বাবা রুবেল খান। মামলায় হাসপাতালে কর্তব্যরত শিশু বিশেষজ্ঞ বিধান রায় চৌধুরী, চিকিৎসক দেবাশীষ সেন, শুভ্র দেব এবং ম্যাক্স হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী খানকে আসামী করা হয়েছিলো।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

ইপিজেডে আমির খসরুর পক্ষে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা ও আইনি সহায়তা পাবেন : তথ্য উপদেষ্টা

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

সাউদার্ন ইউনিভার্সিটিতে মোটিভেশনাল প্রোগ্রাম ‘যদি লক্ষ্য থাকে অটুট’ অনুষ্ঠিত

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

বাজারে এলো আট হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির রিয়েলমি সি১০০এক্স

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.