• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

অজুতে নবিজী (সা.) যে ধারাবাহিকতা রক্ষা করতেন

প্রকাশিত: জানুয়ারি ২২ ২০২২, ১১:৩০ পূর্বাহ্ণ
অ- অ+
অজুতে নবিজী (সা.) যে ধারাবাহিকতা রক্ষা করতেন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইসলাম ডেস্ক |

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশির ভাগ সময় নামাজের জন্য নতুন করে অজু করতেন। যদিও তিনি কখনো কখনো এক অজুতে একাধিক ওয়াক্ত নামাজ পড়তেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অজু ছিল চমৎকার নিয়মতান্ত্রিকতা ও ধারাবাহিকতায় ভরপুর। তিনি যেভাবে অজু করতেন-

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অল্প পানিতে অজু সম্পন্ন করতেন। কখনো তিনি এক মুদ (আনুমানিক ৫০০ গ্রাম) পানি দিয়ে অজু করতেন। কখনও তিনি প্রয়োজনের তাগিদে এর চেয়েও কম বা বেশি পরিমাণ পানি ব্যবহার করতেন। তিনি নিজে যেমন অল্প পানি দিয়ে অজু করতেন তেমনি তাঁর উম্মতকে অজুতে পানি অপচয় করতেও নিষেধ করতেন।

অজুর ধারাবাহিকতা
নামাজের জন্য অজু করা ফরজ। কোরআনে বর্ণিত নিয়মের ধারাবাহিকতায় তিনি অঙ্গগুলো ধুইতেন। অজুর ফরজের ধারাবাহিকতা ঘোষণা করে মহান আল্লাহ তাআলা বলেছেন-
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَی الصَّلٰوۃِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَکُمۡ وَ اَیۡدِیَکُمۡ اِلَی الۡمَرَافِقِ وَ امۡسَحُوۡا بِرُءُوۡسِکُمۡ وَ اَرۡجُلَکُمۡ اِلَی الۡکَعۡبَیۡنِ ؕ
‘হে বিশ্বাসীগণ! যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও কনুই পর্যন্ত উভয় হাত ধোও আর তোমাদের মাথা মাসেহ করো এবং টাখনুসহ উভয় পা ধোও।’ (সুরা মায়েদা : আয়াত ৬)

আল্লাহ তাআলা এ আয়াতে যেভাবে অজুর ধারাবাহিকতা বর্ণনা করেছেন, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এ ধারাবাহিকতায় অজু করতেন। তিনি এমনটি করেননি যে, আগে পা ধুয়েছেন; তারপর হাত ধুয়েছেন। বরং তিনি আল্লাহর নির্দেশের ধারাবাহিকতা মেনে প্রথমে মুখ, তারপরে হাত, এরপর মাথা মাসেহ এবং সবশেষে পা ধোয়ার মাধ্যমে অজু করেছেন।

তিনি অজুতে কোনো কোনো অঙ্গ দুইবার, তিনবার ধৌত করেছেন। কখনও তিনি এক কোষ পানি দিয়ে করতেন এবং নাক পরিষ্কার করতেন। কখনও দুই কোষ পানি দিয়ে আবার কখনও তিন কোষ দিয়েও অনুরূপ করতেন। এক কোষ পানি দিয়ে তা করার সময় অর্ধেক মুখে দিতেন আর বাকী অর্ধেক নাকে প্রবেশ করাতেন। দুই বা তিন কোষ পানির মাধ্যমে কুলি করলে এবং নাক ঝাড়লেও প্রত্যেক কোষের একাংশ মুখে এবং অন্যাংশ নাকে দেয়াও সম্ভব। এছাড়া আলাদাভাবে মুখে পানি দিয়ে কুলি করা এবং তারপর আরেক কোষ পানি দিয়ে নাক পরিষ্কার করাও বৈধ। তিনি ডান হাতের কোষে নাকে পানি দিতেন আর বাম হাত দিয়ে নাক ঝাড়তেন এবং পরিষ্কার করতেন।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো কুলি করা এবং নাকে পানি দেওয়া ব্যতীত কখনো অজু শেষ করেননি। প্রত্যেক অজুতেই তিনি তা করতেন। কখনো তিনি তা ছেড়ে দিয়েছেন বলে কোথাও প্রমাণিত হয়নি।

তবে প্রত্যেক অঙ্গ ধোয়ার ক্ষেত্রে তিনি একটি অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেকটি অঙ্গ ধুয়েছেন। মাথা মাসেহ করেছেন। মাথা মাসেহ করার সময় কানের ভেতর ও বাহিরের অংশও মাসেহ করেছেন। তবে কানের ভেতর ও বাহির মাসেহ করার জন্য নতুন করে পানি নিতেন না। সবশেষে পা ধুইতেন। পায়ে মৌজা থাকলে তা মাসেহ করতেন।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‘বিসমিল্লাহ’ বলে অজু শুরু করতেন। আর অজুর শেষে পড়তেন-
اَشْهَدُ اَنْ لَّا إِلٰهَ اِلَّا ا للهُ وَحْدَه” لَا شَرِيْكَ لَه” وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًاعَبْدُه” وَ رَسُوْلُه”- اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ
অর্থ : ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই; তিনি একক ও শরিকবিহীন। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসুল। হে আল্লাহ! তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো।’ (তিরমিজি, মিশকাত)

সুনানে নাসাঈর এ দোয়াটিও পড়তেন-
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
উচ্চারণ : ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।’
অর্থ : আপনি পবিত্র হে আল্লাহ! প্রশংসা আপনার। আর সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনার কাছে ক্ষমা চাই। আর আপনার দিকেই ফিরে যাই।’

সুতরাং মুমিন মুসলমানের উচিত, কোরআনে বর্ণিত অজুর ফরজের ধারাবাহিকতায় ও সুন্নাতের দিকনির্দেশনায় অজু করা। অজুর শুরুও শেষের গুরুত্বপূর্ণ তাসবিহ ও দোয়াগুলো পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবিজীর ধারাবাহিকতা রক্ষা করে অজু করার তাওফিক দান করুন। আমিন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.