• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৯ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মিরসরাইয়ে যুবক হত্যায় ফেঁসে যাচ্ছেন পৌর প্যানেল মেয়র

প্রকাশিত: জুন ২৬ ২০২১, ১৮:১৯ অপরাহ্ণ
অ- অ+
মিরসরাইয়ে যুবক হত্যায় ফেঁসে যাচ্ছেন পৌর প্যানেল মেয়র
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে এক যুবক হত্যার অভিযোগে ফেঁসে যাচ্ছেন প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজু। তার বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে নিহত যুবকের নাম মো: আজিম হোসেন শাহাদাত (২০)।

শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার মিরসরাই পৌর সদরে অবস্থিত হোপ মা ও শিশু হাসপাতালে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের পুত্র। শনিবার বিকেলে ফেনী সদর হাসপাতাল মর্গে শাহাদাতের লাশের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।

নিহত আজিমের পিতা আব্দুল বাতেন বলেন, শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টায় তার পুত্র সন্তান আজিম হোসেন শাহাদাতকে (২০) কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে নিয়ে হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ট তলায় নিয়ে যায়। আমি রাত টার দিকে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি হাসপাতালের একটি কক্ষে মোটা লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক ও জাহিদ আমার ছেলেকে বেদড়ক মারধর করছেন।

আমি বাধা দিলে আমাকে মারধর করেন। রাজু তার হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার ছেলের মুখের উপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাত পড়ে যায়। এসময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এরপর আমাকে ডেকে ছেলেকে নিয়ে দ্রুত চলে যেতে বলে। না হয় আমাকেও মেরে ফেলার হুমকি দেয়। আমি ছেলেকে নিয়ে ফেনী যাওয়ার পথে সে মারা যায়।

তিনি আরো বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে রাজু ও তার লোকজন হত্যা করেছে। কি এমন দোষ করলো যে তাকে একেবারে মেরে ফেলতে হবে?। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

খবর নিয়ে জানা গেছে, কাউন্সিলর রাজু মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত হোপ মা ও শিশু হাসপাতালে একটি কক্ষকে টর্চার সেল বানিয়ে বিভিন্ন সময় লোকজনকে ধরে নিয়ে মারধর করেন। কেউ তার ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।

গত কয়েকদিন পূর্বে বারইয়ারহাট পৌর মাইক্রো ষ্ট্যান্ডে একটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বিচার করার নামে আজিমকে পিটিয়ে হত্যা করেন। শনিবার (১৬ জুন) বিকেলে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গত দেড় বছর ধরে নিহত আজিমের মা কাউন্সিলর রাজুর বাসায় গৃহকর্মীর কাজ করতো। বাবা আব্দুল বাতেন একটি বেকারীতে কাজ করে। মিরসরাই কলেজ রোড়ে অবস্থিত একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন আজিম। তাদের নিজ বাড়ি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকায় হলেও তারা দীর্ঘসময় ধরে জিন্নাহর দিঘির পাড় আমজাদ মেম্বার বাড়িতে নুর হোসেনের ঘরে ভাড়া থাকতেন।

এদিকে ঘটনার পর থেকেই মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু পলাতক আছেন। এছাড়া তার ব্যবহৃত মোবাইল নাম্বারে বার বার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের পিতা আব্দুল বাতেন বাদি হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা রুজুর পক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালের একটি শয়ন কক্ষ থেকে রক্তাত্ব তোষক জব্ধ করা হয়েছে। আসামীদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.