• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

মৃত্যুর আগে জায়েদ খানের বিরুদ্ধে যা বলেছিলেন নায়িকা শিমু

প্রকাশিত: জানুয়ারি ১৮ ২০২২, ২১:৫৮ অপরাহ্ণ
অ- অ+
মৃত্যুর আগে জায়েদ খানের বিরুদ্ধে যা বলেছিলেন নায়িকা শিমু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মরদেহ উদ্ধারের পর ২৪ ঘণ্টার মধ্যেই চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ।

শিমুকে (৩৫) হত্যার দায় শিকার করেছেন তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল। পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করেন নোবেল।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।

তবে শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধারের পর থেকেই গুঞ্জন রটে এ হত্যাকাণ্ডের সঙ্গে চিত্রনায়ক জায়েদ খান জড়িত। যদিও এর কোনো সত্যতা মেলেনি এখনবধি।

তবে এমন গুঞ্জন রটানোর নেপথ্যে রয়েছে শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে অভিনেত্রী শিমুর কিছু বক্তব্য। যার সবই ছিল জায়েদ খানের বিরুদ্ধে।

কারণ অভিনেত্রীর সদস্যপদ বাতিল করেছিল মিশা-জায়েদ প্যানেল কমিটি। সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ সদস্যের মধ্যে একজন ছিলেন তিনি। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে শিমু ছিলেন সক্রিয়।

এ নিয়ে কয়েকদিন আগে এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জায়েদ খানের ওপর ক্ষোভ উগড়ে দেন শিমু।

তিনি বলেছিলেন, ‘আমার সদস্য পদ বাতিল করা ছিল জায়েদ খানের ব্যক্তিগত আক্রোশ। আমি সিনেমা জগতে আসি ২০০৪ সালে। জায়েদ আসে ২০০৭-এ। আমি যখন নায়িকা তখন জায়েদ খান সিনেমায় চান্স পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছিল। সে কোন সাহসে আমাকে বাদ দিতে পারে?’

কী কারণ সদস্যপদ বাতিল হলো তার সে প্রশ্নে শিমু বলেছিলেন, ‘এ বিষয়ে আমি সমিতিকে জিজ্ঞেস করেছিলাম যে, আমাকে বাদ দেওয়ার কারণ কী? তখন সমিতি জানাল, দুই বছর সিনেমার সঙ্গে যুক্ত না থাকলে তাকে শিল্পী সমিতিতে রাখা হবে না। আমার শেষ ছবি ছিল জামাই শ্বশুর, অমিত হাসানের বিপরীতে (দুই বছরের বেশি আগে)।

যে কারণে বাদ দেওয়া হয়েছে আমাকে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম থেকে এ নিয়ম শুরু করেন। আমি তো অনেক পরে আসছি। তারা তো অনেক বছর সিনেমা করেন না। আসলে আমি বুঝতে পারছি এখানে ব্যক্তিগত আ্রক্রোশ কাজ করছে।

আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব। শাকিবকে দিব, মৌসুমী আপুকে দিব। আমার যাকে ভালো লাগে। আমার ভোটটা সে (জায়েদ খান) পাবে না, তাই আমাকে বাদ করে দিয়েছে। এফডিসিতে এসে একজন শিল্পী তৈরি হতে অনেক শ্রম দিতে হয়। আর সে (জায়েদ খান) এক কথায় বাদ দিয়ে দেন একজন শিল্পীকে। শিল্পী কি জিনিস সে বুঝে? এই সাধারণ সম্পাদক আমি চাই না।’

প্রসঙ্গত, স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন অভিনেত্রী শিমু। রোববার শুটিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যান। তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। স্ত্রীর নিখোঁজের বিষয়টি থানায় জিডি করেন শিমুর স্বামী নোবেল।

এর মধ্যে সোমবার দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি এক নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে রাতে গিয়ে ওই লাশ শিমুর বলে শনাক্ত করেন তার বড় ভাই শহীদুল ইসলাম খোকন।

প্রথমসারির অভিনেত্রী না হলেও দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন শিমু। ১৮টিরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। শুধু রূপালি পর্দায় নয়; ছোট পর্দায়ও শিমুর পদাচরণ ছিল। বহু নাটকে দেখা গেছে তাকে। জনপ্রিয় ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’- এ দেখা গেছে তাকে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

ফের বাড়ানো এলপিজির মূল্য

আবারও বাড়ল এলপিজির দাম

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নববর্ষ উপলক্ষে ছায়ানট সংগীত শিক্ষা কেন্দ্রের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সিআরবিতে হাসপাতাল প্রকল্প পুনরুজ্জীবনের চেষ্টায় চট্টগ্রাম মহানগর এনসিপির প্রতিবাদ ও নিন্দা

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

সম্মাননায় ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান, ইতিহাস নিয়ে বার্তা দিলেন মেয়র শাহাদাত

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকরা দূত হিসেবে কাজ করবে : নৌপরিবহন মন্ত্রী

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা

ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল, শিক্ষাবৃত্তি ঘোষণা

বেড়েছে মাছের দাম

বেড়েছে মাছের দাম

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.