• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

বোয়ালখালীতে মৃৎ শিল্পীর ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: জানুয়ারি ১৫ ২০২২, ১৫:১৩ অপরাহ্ণ
অ- অ+
বোয়ালখালীতে মৃৎ শিল্পীর ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙচুর
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

মোঃ জয়নাল, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে গড়া ৩৫টি সরস্বতী প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব শাকপুরার ঐতিহ্যবাহী লালার হাটে এ ঘটনা ঘটেছে।

মৃৎ শিল্পীর বাসু দেব পাল এসব প্রতিমা বিক্রির জন্য গড়েছিলেন। তিনি জানান, লালার হাটে প্রতিবছর তিনি প্রতিমা গড়ে আসছেন। শনিবার সকালে তার গড়া ৩৫টি সরস্বতী প্রতিমা ভাঙা দেখতে পান। এর বেশির ভাগই অগ্রীম বায়না নেওয়া।

জানা গেছে, বৃটিশ আমল থেকে ওই এলাকায় প্রতিমা গড়ে আসছিলেন মৃৎ শিল্পী হরিপদ পাল ও তার ছেলে বাসু দেব পাল। হরিপদ পাল মারা যাওয়ার পর বাসু দেব পাল এ ধারা অব্যাহত রেখেছেন।

বাসু দেব পাল বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমাগুলো বানানো হচ্ছিল। উন্মুক্ত স্থানে বাঁশের বেড়ার মাধ্যমে ঘেরা দিয়ে সাদা পর্দায় ঢেকে নির্মাণাধীন প্রতিমাগুলো রাখা ছিল। আগে কোনো সময় এ ধরণের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বোয়ালখালী থানা পুলিশ ও বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সুদীপ্ত বিশ্বাস বিভু বলেন, বাসুদেব পাল আমাদের গ্রামে সরস্বতীর মূর্তি গড়ে। ছোটবেলায় স্কুলে যাওয়ার পথে ঘন্টার পর ঘন্টা ঠাঁই দাঁড়িয়ে থেকে বাসুর মূর্তি গড়া দেখতাম। সবাইকে বিশ্বাস করে বাসু প্রতিমাগুলো রাখেন উন্মুক্ত স্থানে। কখনো পাহারা দেওয়ার প্রয়োজন মনে করেননি। আজ বাসুর বিশ্বাস ভেঙে গেছে। কে বা কারা রাতের আঁধারে ভেঙে দিয়েছে বাসুর গড়া সরস্বতী প্রতিমা।

বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির এই এলাকায় একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। বাসু দেব পালের গড়া প্রতিমা ভাঙচুর করে দীর্ঘদিন বিশ্বাসকে গুড়িয়ে দেওয়া হলো। আমরা এর সুবিচার চাই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম সাংবাদিকদের জানান, ‘কারখানা বলা হলেও রাস্তার পাশে উন্মুক্ত স্থানে প্রতিমাগুলো রাখা হয়েছিল। কেউ পরিকল্পিতভাবে প্রতিমাগুলো ভেঙেছে বলে মনে হয়নি। ঠেলাগাড়ি অথবা মিনিট্রাকে বাঁশ নেওয়ার সময় অন্ধকারে দুর্ঘটনা ঘটেছে। তবে আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি।’

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.