• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ৮ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পুত্রবধূর ছুরিকাঘাতে সাতকানিয়ায় শাশুড়ির মৃত্যু

প্রকাশিত: জুন ২৫ ২০২১, ১৪:২১ অপরাহ্ণ
অ- অ+
পুত্রবধূর ছুরিকাঘাতে সাতকানিয়ায় শাশুড়ির মৃত্যু
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পারিবারিক কলহের জের ধরে পুত্রবধূর এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার ৪ দিন পর শাশুড়ি রোকেয়া বেগম (৫৫) মারা গেছেন।

গতকাল সন্ধ্যা ৬টার দিকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মৈশামুড়া মুন্দার পাড়ার ইলিয়াছ চৌধুরীর স্ত্রী। ঘটনার পর পর জনতা কর্তৃক ধৃত পুত্রবধূ নাজমিন আক্তার (২৩) বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক কলহের জেরে শাশুড়ি রোকেয়ার সাথে ছেলে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমিনের সাথে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ সময় এক পর্যায়ে নাজমিন তার শাশুড়িকে ঘরে থাকা ছুরি দিয়ে পেট ও হাতে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা শাশুড়ি রোকেয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে ভর্তি করান। পরদিন মঙ্গলবার চমেক হাসপাতাল থেকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওই হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাশুড়ি মারা যান।

অন্যদিকে, ঘটনার পরপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পুত্রবধূ নাজমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার রাতে মৃত রোকেয়ার স্বামী ইলিয়াছ চৌধুরী বাদি হয়ে পুত্রবধূকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে বলেন, পুত্রবধূ নাজমিন প্রায় সময় মোবাইলে অজ্ঞাত পুরুষের সাথে কথা বলত। বিভিন্ন সময় শ^শুর-শাশুড়ি তাকে নিষেধ করলেও সে শুনেনি। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। ঘটনার দিন সন্ধ্যার দিকে পুত্রবধূ বাবার বাড়ি থেকে মৈশামুড়া শ্বশুর বাড়িতে আসে। এ সময় শাশুড়ির সাথে তর্ক ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে পুত্রবধূ শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ পুত্রবধূকে গ্রেপ্তার পরদিন মঙ্গলবার আদালতে সোপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। পুত্রবধূকে ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা আনা হবে : মেয়র শাহাদাত

চমেক হাসপাতাল এলাকায় অ্যাম্বুলেন্স ভাড়ায় শৃঙ্খলা আনা হবে : মেয়র শাহাদাত

চবিতে চালু হচ্ছে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার

চবিতে চালু হচ্ছে ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার

পুলিশ সপ্তাহ-২০২৬ : দৌড় প্রতিযোগিতায় ট্রিপল সাফল্য সিএমপির ইয়ামিনের

পুলিশ সপ্তাহ-২০২৬ : দৌড় প্রতিযোগিতায় ট্রিপল সাফল্য সিএমপির ইয়ামিনের

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

ভক্সওয়াগেন ও মার্সিডিজ-বেঞ্জকে ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনে শীর্ষে বিওয়াইডি

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র শাহাদাত

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : মেয়র শাহাদাত

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রদ্যোতকুমার বড়ুয়া ও সুসেনকান্তি দাশ

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন প্রদ্যোতকুমার বড়ুয়া ও সুসেনকান্তি দাশ

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টিআইসিতে ‘কিংবদন্তির গান’ : রায়হান আনোয়ারের মুগ্ধতা ছড়ানো একক সংগীতানুষ্ঠান

টিআইসিতে ‘কিংবদন্তির গান’ : রায়হান আনোয়ারের মুগ্ধতা ছড়ানো একক সংগীতানুষ্ঠান

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ : বিভাগীয় কমিশনার

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.