• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ৪ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন কাল

প্রকাশিত: ডিসেম্বর ২৫ ২০২১, ০৮:৪২ পূর্বাহ্ণ
অ- অ+
চতুর্থ ধাপের ইউপি নির্বাচন কাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক :

সহিংস পরিস্থিতির মধ্যেই আগামীকাল রবিবার চতুর্থ ধাপে দেশের ৮৩৮ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট হচ্ছে। দেশের ৫৮টি জেলার ১১৮টি উপজেলার এসব ইউপিতে গতকাল শুক্রবার রাতে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে।

এ ধাপে ভোটের আগেই একক প্রার্থী হিসেবে ৪৮ চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদে ৭৯০ ইউপিতে ভোট হবে। এ ছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে ১১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৩৫ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

৭৯০ ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন হাজার ৮১৪ জন। নারীদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩০ হাজার ১০৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৮৩৮ ইউপিতে মোট ভোটার এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে নারী ভোটার ৮০ লাখ ২৩ হাজার ৪৪৯ জন। মোট ৯ হাজার ২২৪টি ভোটকেন্দ্রের ৪৯ হাজার ৮৩২টি ভোট কক্ষে এ ধাপে ভোট হবে।

আগের ধাপগুলোর মতোই চতুর্থ ধাপ ও আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের নির্বাচনকে সামনে রেখে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। গতকাল চতুর্থ ধাপে প্রচারের শেষ দিনেও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটেছে। স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভেঙে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে প্রায়ই। অনেকের আশঙ্কা, ভোটগ্রহণের দিন সহিংসতা, অনিয়ম আরো ব্যাপক হতে পারে।

সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন এবার বিশেষ সতর্কতামূলক কোনো ব্যবস্থা নিচ্ছে কি না—এমন প্রশ্নে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আমরা প্রতিটি ধাপের নির্বাচনকে আইনানুগ এবং সহিংসতামুক্ত করতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। কিছু কিছু এলাকায় সংসদ সদস্যদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে।’

নির্বাচনে চলমান সহিংসতা রোধে মাঠ প্রশাসনের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সম্প্রতি এক পত্রে (ডিও) মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

চিঠিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে হতাহতের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। বিষয়টি ইসির নজরে এসেছে এবং বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। আসন্ন নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসন নির্বাচনী সহিংসতা নিয়ন্ত্রণে আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে ইসি আশা করে। তা ছাড়া নির্বাচনের আগে অনিয়ম রোধে বিশেষ করে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেন, মন্ত্রিপরিষদসচিবকে এ ধরনের চিঠি দেওয়া নিয়মিত বিষয়। আগেও এ ধরনের চিঠি দেওয়া হয়েছে। ইসি আশা করে, সংশ্লিষ্ট সবার যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচনে সহিংসতা অনেক কমে আসবে।

পুলিশ কর্মকর্তাদেরও ইউপি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং কোনো রকম হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে ঘিরে সহিংসতা যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার শঙ্কায় ২১ জেলার ৩৮ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের চাহিদার ভিত্তিতে এসব সদস্য মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসি। জেলাগুলো হলো-বরিশাল, নাটোর, লালমনিরহাট, পটুয়াখালী, গোপালগঞ্জ, গাইবান্ধা, বান্দরবান, কুড়িগ্রাম, মুন্সীগঞ্জ, হবিগঞ্জ ও সিরাজগঞ্জ। আরও রয়েছে-চাঁদপুর, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও যশোর।

 

 

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’

তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত খুলল ‘বাংলালিংক পাওয়ার’

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

নিরাপদ খাদ্য নিশ্চিত করা না গেলে ক্যান্সার রোগী বাড়বে : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধারকৃত শিশু ইরার মৃত্যু

সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় উদ্ধারকৃত শিশু ইরার মৃত্যু

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন

প্রাক্তন ভূমিমন্ত্রী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চট্টগ্রামে

ঋণ জালিয়াতি : সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোর এখন বরিশালে

নারীদেরকে জনসম্পদে পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

নারীদেরকে জনসম্পদে পরিণত করা বর্তমান সরকারের লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল

রেল খাত আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি আরজেএর

রেল খাত আধুনিকায়ন ও সম্প্রসারণের দাবি আরজেএর

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বৈষম্যহীন ও আন্তরিকভাবে কাজ করতে হবে

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

নতুন অপো এ৬এস প্রোর সাথে ঈদ মেগা অফার ঘোষণা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.