• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

জুমআর আজানের পর অন্য কাজ করা কি গোনাহ?

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুন ২৫ ২০২১, ১২:৩০ অপরাহ্ণ
অ- অ+
জুমআর আজানের পর অন্য কাজ করা কি গোনাহ?
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জুমআর নামাজ পড়ার সুস্পষ্ট নির্দেশনা এসেছে কুরআনুল কারিমে। জুমআর নামাজের আজান দেয়ার পর কি ব্যবসা-বাণিজ্য কিংবা জীবিকা নির্বাহের জন্য যে কোনো কাজ-কর্ম করা যাবে কি? যদি কেউ আজানের পর ব্যবসা-বাণিজ্য বা কাজ-কর্ম করে তবে কি সে গোনাহগার হবে? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী?

কুরআনুল কারিমের ৬২নং সুরা ‘সুরা জুমআ’র ৯ নং আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে ঘোষণা করেন-হে মুমিনগণ! জুমআর দিনে যখন নামাজের আজান দেয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ।’ (সুরা জুমআ : আয়াত ৯)

এ আয়াতে জুমআর আজান দেয়ার পর পর ব্যবসা-বাণিজ্য, কাজ-কর্ম ছেড়ে দ্রুত মসজিদের দিকে নামাজ আদায়ে ধাবিত হওয়ার কথা বলা হয়েছে।

জানার বিষয় হলো-জুমআর আজান হওয়ার পর ব্যবসা-বাণিজ্যসহ যে কোনো কাজ-কর্ম করা যাবে কিনা? এ সময় কোনো কাজ করলে তাতে কি গোনাহ হবে? কেননা অনেক এলাকায় ১২:১৫ তে আজান হয়। আবার কোনো কোনো মসজিদে একবার আজান দিয়ে বাংলা ও আরবি খুতবাহ দেয়া হয়।

আবার কোনো কোনো মসজিদে একবার ১২:১৫ কিংবা সাড়ে ১২টায় আজান দেয়ার পর খুতবার আগে আবারও আজান দেয়া হয়। এতে মুসল্লিদের করণীয়ই বা কী?

‘হ্যাঁ’, কুরআনুল কারিমের নির্দেশনা অনুযায়ী জুমআর আজানের পর নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কাজ করা বৈধ নয়; বরং তা গোনাহের কাজ। তাই জুমআর আজান হওয়ার পর নামাজের প্রস্তুতিমূলক কাজ ছাড়া দুনিয়ার ব্যবসা-বাণিজ্য ও জীবিকা নির্বাহসহ সব কাজ কর্মই বন্ধ করে দেয়া জরুরি।

ইসলামিক স্কলার ও ফিকহবিদদের মতে, উক্ত আয়াতে আহ্বান (আজান) বলতে মৌলিকভাবে দ্বিতীয় আজান (খুতবার আজান) উদ্দেশ্য হলেও শব্দের ব্যাপকতার মাঝে জুমআর প্রথম আজানও অন্তর্ভুক্ত। তাই তাফসীরবিদ ও ফিকহবিদগণের নির্ভরযোগ্য মতানুযায়ী প্রথম আজানের পরও জুমআর প্রস্তুতিমূলক কাজ ব্যতিত ব্যবসা-বাণিজ্যসহ অন্য যে কোনো কাজে লিপ্ত হওয়া উক্ত আয়াতের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। অতএব তা নাজায়েয ও গোনাহের কাজ।

সুতরাং জুমআর জন্য এক আজান দেয়া হোক আর দুই আজান দেয়া হোক; আজানের পর জুমআর নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ করা বৈধ নয়। এ সময় অন্য কাজ করলে তা গোনাহের কাজ হিসেবে বিবেচিত হবে।

তাছাড়া আল্লাহ তাআলা মানুষের ব্যবসা-বাণিজ্য কিংবা জীবিকা নির্বাহের ব্যাপারে পরবর্তী (১০নং) আয়াতে সুস্পষ্ট বক্তব্যও তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন-‘অতপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা/ব্যবসা-বাণিজ্য/কাজ-কর্ম) তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।’ (সুরা জুমআ : আয়াত ১০)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমআর দিন আজান হয়ে গেলে দুনিয়ার প্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্যসহ কোনো কাজ-কর্ম না করে শুধু নামাজের প্রস্তুতি নেয়ার কাজে অংশগ্রহণ করা জরুরি।

আজানের আগের নামাজের প্রস্তুতি সম্পন্ন না হলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়াই এ আয়াতের নির্দেশনার অন্তর্ভূক্ত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজান হওয়ার পর যে কোনো ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়ার তাওফিক দান করুন। আমিন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.