• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

নবিজী (সা.) কোন তাওবাহ পড়তেন এবং পড়তে বলতেন?

প্রকাশিত: ডিসেম্বর ১৩ ২০২১, ০৭:২৮ পূর্বাহ্ণ
অ- অ+
নবিজী (সা.) কোন তাওবাহ পড়তেন এবং পড়তে বলতেন?
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইসলাম ডেস্ক |

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে প্রতিদিন তাওবাহ-ইসতেগফার করতেন। তিনি তাঁর উম্মতকেও তাওবাহ-ইসতেগফার করতে বলতেন। কিন্তু তিনি তাওবাহ-ইসতেগফারে কী পড়তেন এবং পড়তে বলতেন?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে তাওবাহ-ইসতেগফারে পড়তেন এবং অন্যদের তাওবাহ-ইসতেগফার পড়তে বলতেন। তিনি ছোট-বড় অনেক তাওবাহ পড়তেন। যেসব তাওবায় মেলে সব সমস্যার সমাধান। প্রিয় নবির পড়া ছোট্ট তাওবাটি হলো-

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظيمَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ القَيّوُمُ وَأَتُوبُ إِلَيهِ

উচ্চারণ : ‘আসতাগফিরুল্লাহাল আজিম; আল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।’

অর্থ : ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে (গুনাহের কাজ থেকে) ফিরে যাচ্ছি।

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো ব্যক্তি নিয়মিত ইসতেগফার পড়লে আল্লাহ তাআলা তাকে সব বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করবেন, সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না।’ (আবু দাউদ, ইবনে মাজাহ, বায়হাকি)

আবার তিনি প্রায় সময় আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনায় কোরআনের একটি আয়াতের দ্বারা তাওবাহ করতেন। তাহলো-

হজরত আবদুল আজিজ ইবনে সুহাইব রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, হজরত কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি একবার হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন- নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অধিকাংশ সময় কোন দোয়া পড়তেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি অধিকাংশ সময় এ দোয়া পাড়তেন-

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াক্বিনা আজাবান নারি।’

অর্থ : ‘হে আল্লাহ! হে আমাদের প্রভু! আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন। এবং পরকালেও কল্যাণ দান করুন। আর জাহান্নামের আগুন থেকে বাঁচান।’ (বুখারি ও মুসলিম)

আসুন জেনে নিই, তাওবাহ কি? এবং কীভাবে এ তাওবাহ করতে হয়?

তাওবাহ শব্দের অর্থ হচ্ছে- ফিরে আসা। অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসা। তাওবাহ কবুল হওয়ার জন্য রয়েছে কিছু শর্ত। শর্ত পূরণ হলেই আল্লাহ তাআলা সেই তাওবাহ কবুল করবেন। তাহলো-

১. গুনাহ থেকে বিরত থাকতে হবে। এখন মুখে মুখে তাওবাহ করে নিই; কিছুদিন পর গুনাহের কাজ ছেড়ে দেব, এরকম তাওবাহও কবুল হবেনা।

২. আগের সব গুনাহ ও ভুল-ত্রুটি স্বীকার করে আল্লাহর কাছে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।

৩. অন্তরে খারাপ কাজের প্রতি ঘৃণা রেখে গুনাহের কাজে আবার ফিরে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।

৪. আল্লাহর কাছে লজ্জিত ও অনুতপ্ত হয়ে সব গুনাহের জন্য ইসতেগফার করতে হবে অর্থাৎ ক্ষমা চেয়ে তাওবাহ করতে হবে। তাওবাহ হচ্ছে গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে হবে।

৫. কারো হক বা অধিকার নষ্ট করে থাকলে যেভাবেই হোক তাকে তার পাওনা ফিরিয়ে দিতে হবে। সামর্থ্য না থাকলে তার কাছে ক্ষমা চেয়ে তার হক মাফ করিয়ে নিতে হবে।

৬. অন্তরে এই আশা রাখা যে, মানুষ গুনাহগার কিন্তু আল্লাহ হলেন- গাফুরুর রাহিম- তিনি অতীব ক্ষমাশীল ও দয়ালু। সুতরাং যে যতবড় গুনাহগার হোক না কেন, তিনি বান্দার তাওবাহ কবুল করবেন ইন শা আল্লাহ। অন্তরে আল্লাহর প্রতি এই আশা ও ভালো ধারণা রাখতে হবে।

৭. তাওবাহ করার পর গুনাহের কাজ থেকে বিরত থাকতে প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। এবং সাধ্য অনুযায়ী বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে। কারণ, নেক কাজ গুনাহকে মোচন করে।

৮. সব গুনাহের কাজ থেকেই তাওবাহ করা ফরজ। যে পাপ কাজ থেকে তাওবাহ করা হলো, কেউ যদি কোনো ভুলে, কুপ্রবৃত্তির কারণে বা শয়তানের ধোঁকায় পড়ে সেই গুনাহের কাজ পুনরায় করে ফেলে; তবে সঙ্গে সঙ্গে আন্তরিকভাবে তাওবাহ করে নিতে হবে। ওই গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, তাওবাহ করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, এমনকি কারো পাপ জমীন থেকে আকাশ পর্যন্ত পৌঁছে গেলেও সে যদি আন্তরিকভাবে তাওবাহ করে; তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। যদি বান্দার কোনো হক না থাকে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রিয় নবির শেখানো তাওবাহ বেশি বেশি করা। গুনাহ করা থেকে বিরত থাকা। কোনো কারণে গুনাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। বিষয়টি বান্দার হকের সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তি থেকে ক্ষমা চেয়ে নেওয়া।

মহান আল্লাহর অনুগত বান্দা হতে বেশি বেশি তাওবার বিকল্প নেই। তাই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় প্রিয় নবির শেখানো ও দিকনির্দেশনা দেওয়া তাওবাহটি বেশি বেশি করার তাওফিক দান করুন। গুনাহ না করলেও এ তাওবাহটি বেশি বেশি করার তাওফিক দিন। সম্ভব হলে সাইয়েদুল ইসতেগফার পড়ার তাওফিক দিন। আমিন।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.