• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

নতুন পোশাক পরা দেখলে নবিজী (সা.) কী বলতেন?

প্রকাশিত: নভেম্বর ২৮ ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ণ
অ- অ+
নতুন পোশাক পরা দেখলে নবিজী (সা.) কী বলতেন?
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ইসলাম ডেস্ক |

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ কতই না উত্তম! তাঁর প্রতিটি কাজ নিখুঁত এবং উত্তম। সুন্দর কোনো জিনিস তাঁর নজর এড়ায়নি। কেউ নতুন এবং সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরলেও তিনি তাঁর জন্য খুশি মনে দোয়া করতেন, উপদেশ দিতেন। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নতুন কাপড় পরা ব্যক্তির জন্য কী দোয়া করতেন?

নতুন সুন্দর পোশাক পরলে প্রিয় নবি দোয়া করতেন এবং উপদেশ দিতেন। কল্যাণের দুইটি দোয়া ও একটি উপদেশ তুলে ধরা হলো-

১. উপদেশ

হজরত আবু নাদরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবি নতুন জামা গায়ে দিলে, তাকে বলা হতো-

تُبْلَى وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى

উচ্চারণ : ‘তুবলা ওয়া ইয়ুখলিফুল্লাহু তাআলা’

অর্থ : ‘‘‘এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান।’ (আবু দাউদ, তিরমিজি)

২. দোয়া

হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ে একটি সাদা কাপড় দেখে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘তোমার এ জামাটি কি নতুন; নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে?’ তিনি বলেন, ‘এটি বরং নতুন। তখন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

اَلْبِسْ جَدِيْدًا وَ عِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيْدًا وَ يَرْزُقُكَ اللهُ تَعَالَى قُرَّةَ عَيْنٍ فِى الدُّنْيَا وَ الْاَخِرَةِ

উচ্চারণ : ‘ইলবিস জাদিদান, ওয়া ইশ হামিদান, ওয়া মুত শাহিদান ওয়া ইয়ারযুকুকাল্লাহু তাআলা কুররাতা আইনিন ফিদ-দুনইয়া ওয়াল আখিরাহ।’

অর্থ : তুমি নতুন পোশাক পর; বেঁচে থাকো প্রশংসার সঙ্গে; মৃত্যুবরণ করো শহিদ হয়ে; আর আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া ও আখেরাতে চোখ শীতলকারী জিনিস দান করুন।’ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসুল! আপনার জন্যও একই দোয়া করছি।’ (বুখারি)

হজরত খালিদ ইবনু সাঈদ রাদিয়াল্লাহু আনহু’র মেয়ে উম্মুল খালিদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে একটি পোশাক আনা হলো; যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, ‘এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?’

সাহাবিগণ নীরব থাকলে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘উম্মু খালিদকে নিয়ে আসো।’

এরপর আমাকে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দুইবার বলেন-

أَبْلِىْ وَ أَخْلِقِىْ

উচ্চারণ : ‘আবলি ওয়া আখলিক্বি’

অর্থ : আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন।’

এরপর তিনি পোশাকটির নকশার দিকে তাকিয়ে আঙুল দিয়ে আমার দিকে ইশারা করে বলতে থাকেন, ‘উম্মু খালিদ! এটি তো অনেক সুন্দর!’ (বুখারি)

সুতরাং এখনও যদি কেউ নতুন পোশাক বা সুন্দর কাপড় পরে কিংবা কাউকে নতনি কাপড় বা পাগড়ি পরানো হয় তবে সুন্নাতের অনুসরণে এ দোয়া ও উপদেশ দেওয়া সুন্নাত।

মুমিন মুসলমানের উচিত, হাদিসের অনুসরণে সুন্নাতি জীবন যাপনের জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো আমলগুলোর উপর গুরুত্বারোপ করা জরুরি। আর তাতে অনেক কল্যাণ ও রহমত পাওয়া যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণ ও অনুকরণে সুন্নাতি আমল জারি রাখার তাওফিক দান করুন। সুন্নাতের যথাযথ অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন। আমিন।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

লিসবনে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তিতে এমপি সাঈদ আল নোমানের ব্যতিক্রমী উদ্যোগ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে : মেয়র শাহাদাত

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

ভারতের সহকারী হাইকমিশনারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পরিদর্শন

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

পরীক্ষা নয় ভয়ের, সাফল্যের উৎসব : এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ একাধিক স্বীকৃতি পেল ‘স্বপ্ন’

ফের বাড়ানো এলপিজির মূল্য

আবারও বাড়ল এলপিজির দাম

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

পুনর্বহালসহ তিন দাবিতে মতিঝিলে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.