• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

আবারো ব্যাটিং ব্যর্থতা, সিরিজ খোয়াল বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ২০ ২০২১, ১৮:০১ অপরাহ্ণ
অ- অ+
আবারো ব্যাটিং ব্যর্থতা, সিরিজ খোয়াল বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পরাজয়ের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ দল। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে হেরে শূন্য হাতে দেশে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ঘরের মাঠেও জয়ে ফিরতে পারছে না। ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে সিরিজ খোয়াল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১২৭/৭ রান করেও বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে। শনিবার দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ের কারণে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় টাইগাররা। ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫ রানেই ২ ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসানের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে দলকে খেলায় ফেরান নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন। এই জুটিতে তারা ৩৭ বলে ৪৬ রান যোগ করেন। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ফের ২৭ বলে ২৮ রানের জুটি গড়েন শান্ত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৮/৭ রানেই ইনিংস গুটায় বাংলাদেশ।

দলের হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া ২১ বলে ২০ রান করেন আফিফ হোসেন। ১২ ও ১১ রান করে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। বাকি ৫ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

১০৯ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১২ রানেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচে ৭ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হওয়া এই তারকা ওপেনার এদিন ১ রানেই মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন।

এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে ৭৮ বলে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। জয়ের জন্য শেষ ২৬ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১১ রান। খেলার এই অবস্থায় ৪৫ বলে ৩৯ রান করে আউট হন রিজওয়ান।

অনবদ্য ব্যাটিং করে ৫১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফখর জামান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১০৮/৭ (নাজমুল হোসেন শান্ত ৪০, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১২, নুরুল হাসান সোহান ১১; শাহিন আফ্রিদি ২/১৫, শাদাব খান ২/২২)।

পাকিস্তান: ১৮.১ ওভারে ১০৯/২ রান (ফখর জামান ৫৭*,মোহাম্মদ রিজওয়ান ৩৯, হায়দার আলী ৬*, বাবর আজম ১)।

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামী সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ShareTweetShare

আরও পড়ুন

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

পতেঙ্গায় যুবদল নেতা ইকবাল হোসেনের পরিবারের পক্ষে খাবার বিতরণ

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.