• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: অক্টোবর ৩ ২০২১, ১৬:৫২ অপরাহ্ণ
অ- অ+
আগে মানুষের জীবন, পরে অর্থনীতি: প্রধানমন্ত্রী
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন এবং এই সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল চারটায় সংবাদ সম্মেলন করবেন সরকারপ্রধান।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিকাল চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক পৌঁছান।

সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে মহামারি মোকাবেলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

নিউইয়র্কে পৌঁছানোর পরদিন সোমবার সেখানে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ অধিবেশনের উদ্বোধন হয়। এই অধিবেশনেই গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেদিন সকালে রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ হাসিনা।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদরদপ্তরের বাগানে একটি ‘হানি লোকাস্ট’ গাছের চারা রোপণ করেন। জাতিসংঘ সদরদপ্তরের উত্তরের লনের ইউএন গার্ডেনে সেই গাছটির পাশেই বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তার বাণী সম্বলিত একটি বেঞ্চও উন্মুক্ত করেন তিনি।

পরে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সেখানে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পান তিনি।

পরদিন মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে তিনি ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ দেন।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে ‘হোয়াইট হাউস গ্লোবাল কোভিড-১৯ সামিট: এনডিং দ্য প্যানডেমিক অ্যান্ড বিল্ডিং ব্যাক বেটার’ শীর্ষক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন শেখ হাসিনা।

সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ অধিবেশন এবং নিউইয়র্কে অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফর করেন প্রধানমন্ত্রী। ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে গত শুক্রবার রাতে দেশে ফেরেন সরকারপ্রধান।

ShareTweetShare

আরও পড়ুন

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক
জাতীয়

পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডিআইজি রেজাউল মল্লিক

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল
অর্থনীতি

দক্ষতার সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাত পরিচালিত হচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
জাতীয়

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ
জাতীয়

বাংলাদেশে ড্রাইভিং স্কুল স্থাপনে আগ্রহী জাপানের কান্টো গ্রুপ

রিমান্ড ও জামিন নামঞ্জুর : শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
জাতীয়

রিমান্ড ও জামিন নামঞ্জুর : শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

আদালতে শিরীন শারমিন চৌধুরী, রিমান্ড আবেদন
জাতীয়

আদালতে শিরীন শারমিন চৌধুরী, রিমান্ড আবেদন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

মে দিবসে স্কেচ গ্যালারি নন্দনের গান ও পথনাটক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন বরণ, বিদায় ও শিক্ষা সফর অনুষ্ঠিত

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

কর্মীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি এনার্জিপ্যাকের

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

১৫ মের মধ্যে চউকের খাল সংস্কার কাজ শেষ হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

শৈলান প্রবীণ নিবাসের বাসিন্দাদের পাশে মেটলাইফ বাংলাদেশ

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

নালা-নর্দমা পরিস্কার কার্যক্রম সরেজমিনে তদারকিতে মেয়র শাহাদাত

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.