• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ পার্বত্য জেলা

বান্দরবানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: অক্টোবর ১ ২০২১, ২৩:৪৪ অপরাহ্ণ
অ- অ+
বান্দরবানে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

বান্দরবানে ১৫ কোটি টাকার ৪,৯৫,০০০ (চার লক্ষ পঁচানব্বই হাজার) ইয়াবার একটি বিশাল চালান জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টার সময় বান্দরবানের দুর্গম আলীকদম থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় দুই মাদককারবারিকে। র‌্যাব-৭ ও বান্দরবান রিজিয়ন এর যৌথ একটি দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৭ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইয়াবার একটি বড় চালান মায়ানমার থেকে বান্দরবান আলীকদম থানার সদর ইউনিয়নের উত্তর পালং পাড়ার একটি ঘরে মজুদ করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা মো. মনির (২৩) ও মো. সাইফুল ইসলাম (১৯) নামে দুইজনকে আটক করে।

অভিযানকালে শপিং ব্যাগের ভেতর থেকে ৪৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য মতে তাদের বসত ঘরের পেছনে মাটির নিচে ১টি ড্রামের ভেতর থেকে আরও ৪ লাখ ৪৫ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক মনির বান্দরবান জেলার আলীকদম থানার উত্তর পালং পাড়ার হাজী কবির আহাম্মদের ছেলে এবং সাইফুল একই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

মনির তার আরও দুই ভাইয়ের সাথে পার্বত্য অঞ্চলে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে। মনিরের বাকি দুই ভাইও র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেওয়ার জন্য তারা টেকনাফের সাগর পথ ব্যবহার না করে বান্দরবান পাবর্ত্য জেলার পাহাড়ি পথ ব্যবহার করে। মাদককারবারিরা মায়ানমার থেকে ইয়াবা বড় চালান বাংলাদেশে এনে পরবর্তীতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে পাচার করে আসছে।

আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

ShareTweetShare

আরও পড়ুন

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
পার্বত্য জেলা

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
পার্বত্য জেলা

কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা
জাতীয়

জুলাই বিপ্লব আমাদের সাম্য, মৈত্রী ও মানবিক অধিকার প্রতিষ্ঠা করেছে: পার্বত্য উপদেষ্টা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ
পার্বত্য জেলা

বান্দরবানে যুবদল নেতা অপহরণ

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
পার্বত্য জেলা

শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য জেলা

মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় এ সরকার: পার্বত্য উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

কেসি দে ইনস্টিটিউটের নির্বাচনে নাসির সভাপতি ও জামাল সাধারণ সম্পাদক নির্বাচিত

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

ত্রিতরঙ্গ আবৃত্তি দলের রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন, কবিতা-গানে স্মরণ বিশ্বকবিকে

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

নির্বাচন পরবর্তী চট্টগ্রাম-৯ আসন বিএনপির মতবিনিময়

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.