• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

ঝাল কমেছে মরিচের, দাম বেড়েছে সবজির

প্রকাশিত: আগস্ট ২০ ২০২১, ১৬:১৩ অপরাহ্ণ
অ- অ+
ঝাল কমেছে মরিচের, দাম বেড়েছে সবজির
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাজারগুলোয় সপ্তাহের ব্যবধানে বেড়েছে শীতকালীন সবজির দাম। সেই সঙ্গে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকা কাঁচা মরিচের দাম অনেকটাই কমেছে। ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীদের ভাষ্য মতে, আমদানি করা মরিচের প্রভাব পড়েছে নগরীর বাজারগুলোতে।

চট্টগ্রামের বাজারগুলোয় ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। এছাড়া অন্যান্য সবজির দাম অপরিবর্তিত থাকলেও কাঁচা মরিচের যেন ঝাল বেড়েছে।

শুক্রবার নগরীর বেশকিছু কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে বহদ্দারহাট বাজার ঘুরে দেখা যায়, বাজারে শীতকালীন নানা ধরনের সবজির আমদানি হয়েছে। তবে গত সপ্তাহে শীতকালীন সবজির বাজার দর কিছুটা কম থাকলেও সপ্তাহের ব্যবধানে এইসব সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হওয়া শীতকালীন সবজি ফুলকপি এখন প্রতি পিস বিক্রি হচ্ছে ৫০ টাকা করে। শীতকালীন সবজি মূলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।

অন্যদিকে অনেকটাই কমেছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এই সপ্তাহের বাজারে ১০০ টাকা। সেই সঙ্গে লাউ প্রতি পিস ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৬০ টাকা। শশা প্রতি কেজি ৫০ টাকা, কালো বেগুন ১০০ টাকা, ঝিংগা ৬০ টাকা, সিম ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কাকরোল ৫০ টাকা, উচ্ছে ৬০ টাকা, চিচিংগা ৫০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, ভেন্ডি ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, গাজর ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, লাল গোল আলু ৩০ টাকা, সাদা গোল আলু ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চাল কুমড়ার পিস ৪০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা ও কাঁচকলার হালি ৩০ থেকে ৪০ টাকা।

সবজি বিক্রেতা মোকলেসুর রহমান বলেন, গত সপ্তাহে মরিচের দাম ছিল অনেক বেশি। বৃষ্টির কারণে গাছ মারা যাওয়ায় আমদানি ছিল না। তাই দাম বেড়েছিল। এখন ইন্ডিয়া থেকে মরিচ আমদানি হচ্ছে, তাই বাজারে দামও কমেছে।

মাছের বাজার দর

বাজারে বড় ইলিশ মাছ (দেড় কেজি) প্রতি পিস বিক্রি হচ্ছে ১৪০০ টাকা দরে। রুই মাছ আকার ভেঁদে কেজি ২৪০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ আকার ভেঁদে ২৫০ থেকে ৪০০ টাকা, পাঁবদা ৪৫০ টাকা, বেলে ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, চিংড়ি ৪৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৭০০, পাঙ্গাস মাছ প্রতি কেজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজার দর

বাজারে প্রতি কেজি খাসির মাংস ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত, গরুর মাংস প্রতিকেজি ৫৮০ টাকা এবং প্রতি কেজি সোনালি (কক) মুরগি বিক্রি হচ্ছে ২৩৫ থেকে ২৪০ টাকায়। লেয়ার মুরগি কেজিতে দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাজারে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১২৫ থেকে ১৩০ টাকা কেজি।

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি
অর্থনীতি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা
অর্থনীতি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত
অর্থনীতি

রেডমিন ইন্ডাস্ট্রিজের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন’ অনুষ্ঠিত

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.