• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

১৫ আগস্ট: শোকাহত হৃদয়ের ভাব

শেখ রেহানা:

প্রকাশিত: আগস্ট ১৫ ২০২১, ০৯:০৮ পূর্বাহ্ণ
অ- অ+
১৫ আগস্ট: শোকাহত হৃদয়ের ভাব
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

১৫ আগস্ট আমাদের কাছে এক শোকাবহ স্মৃতি। বেদনার্ত অশ্রুভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের সব সময় কাটে। মা-বাবা, ভাই ও প্রিয়জন হারানোর এই দুঃখ-কষ্ট, অভাববোধ আমাদের সব সময় তাড়া করে। আমাদের আবেগাচ্ছাদিত করে রাখে।

১৯৭৫ থেকে লালন করে চলেছি আপনজনদের স্মৃতি। এক এক করে দিন কেটে যাচ্ছে, সময়ের পরিবর্তনে আমাদেরও অনেক পথ পাড়ি দিতে হয়েছে। অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু উপলব্ধি করেছি এবং অনেক কিছু ভাবতেও শিখেছি।

রাজনীতির ভেতর জন্ম, আমাদের পিতা শেখ মুজিবুর রহমান কীভাবে একটা জাতির পিতা হয়ে উঠলেন, তা তো আমি ঘনিষ্ঠভাবে শিশু বয়স থেকে দেখেছি। যখন তিনি কারাগারে রাজবন্দি, সাক্ষাতের দিনে মায়ের সঙ্গে আমরা যেতাম। কত কথা তাকে শোনাতাম। খবরের কাগজের অনেক সংবাদ পর্যন্ত। রাসেল তাকে বাড়ি আনার জন্য আবদার করত।

আব্বা আমাদের আদর করে লেখাপড়া করার কথা বলতেন, কারাগারে তার কীভাবে কাটে এটা শোনার আমার আগ্রহ ছিল। তাই কত প্রশ্ন করতাম। তিনি হাসিমুখে সব উত্তর দিতেন। আব্বাকে আমি আশ্চর্য এক বিমুগ্ধ অনুভূতি দিয়ে দেখতাম। তার স্নেহ আদর আমার জীবনে এক মূল্যবান আশীর্বাদ।

বাড়িতে তাকে খুব কাছে পেতাম, তাই যেটুকু পেতাম প্রাণভরে দেখতাম, তার কথা শুনতাম, তার আদর স্নেহ স্পর্শের জন্য কাতর হয়ে থাকতাম। তার সেই বিশাল কক্ষে আমাদের ভাইবোনদের একটা গভীর আশ্রয় ছিল। এটাই ছিল যেন আমাদের পরম পাওয়া।

বাবার অবর্তমানে আমাদের আশ্রয়ে ছিলেন মা। মায়ের কাছ থেকে আমরা আব্বাকে চিনতে ও জানতে শিখি। আব্বার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি মায়ের অসম্ভব রকম সহযোগিতা ছিল সেটা তো তার জীবনের আর এক অধ্যায়। আমার মায়ের ধৈর্য, নীতিবোধ, পারিবারিক সংস্কার, ভালোবাসা ও মমত্ববোধ এক ভিন্ন মাত্রা। যার কোন তুলনা খুঁজে পাওয়া ভার।

মহৎ ব্যক্তিত্বদের পেছনে এমনিভাবে মহীয়সীদের অবদান রয়ে যায়। আব্বার প্রতি মায়ের সযত্ন সহযোগিতা আমাদের দৃষ্টি এড়াত না। আমরা এভাবেই মায়ের কাছ থেকে শিক্ষা নিয়েছি আব্বার রাজনৈতিক কর্মকাণ্ড ও আদর্শবোধে উজ্জীবিত হয়েছি, ধীরে ধীরে নিজেদেরও তার সঙ্গে সম্পৃক্ত করেছি। দেশ ও দেশের মানুষ, সমাজ ও সমাজের ভালো-মন্দ সম্পর্কে জ্ঞান লাভ করেছি এবং পিতার আদর্শের অনুসারী হিসেবে নিজেকে উৎসর্গ করতে পেরে গর্ববোধ করেছি।

১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা গণহত্যা চালিয়ে এ দেশের মানুষকে ধ্বংস করে দিতে চেয়েছিল। শেখ মুজিব সেই রাতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমাকে হাসু আপার সঙ্গে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। আমি তাকে ছেড়ে, মা ও রাসেলকে ছেড়ে কিছুতেই যেতে চাইনি। মনে আছে, আমি খুব কাঁদছিলাম। আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন।

সারা রাত আমরা ঘুমুতে পারিনি। পরদিন খবর পাই, আব্বাকে রাতেই পাকিস্তানি সৈন্যরা গ্রেফতার করে নিয়ে যায়। সেই ৯ মাসের মুক্তিযুদ্ধের সময়ে আব্বার কোন খবরই আমাদের জানতে দেয়া হয়নি। তিনি বেঁচে আছেন কি-না, সেটা জানতেও পারিনি। সে এক দুঃসহ বন্দিজীবনের স্মৃতি আমাদের।

বিবিসি দর্শক জরিপে তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে ঘোষণা করা হয়েছে। তার প্রতি মানুষের ভালোবাসাই এ স্বীকৃতি। তার জীবনব্যাপী সংগ্রাম, আত্মত্যাগের সার্থক মূল্যায়ন দেশের মানুষ ও ইতিহাসবিদরা। যারা ইতিহাস বিকৃতিকারী তারা জানে না- মানুষের হৃদয় বড় কঠিন বড় সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম ছবি সেখান থেকে মুছে ফেলা সম্ভব নয়।

আজ বার বার সেদিনের কথা মনে পড়ে যায়। আমি হাসু আপার সঙ্গে জার্মানি গিয়েছিলাম। জার্মানি থেকে আব্বাকে ফোনে বলেছিলাম, আমি ঢাকায় ফিরে যাব। আব্বা কথাও দিলেন যে, ব্যবস্থা করতে বলবেন। কিন্তু তা আর হয়নি। ভাগ্য আমাদের দু’বোনকে বাঁচিয়ে রাখল তাদের শোকভার বহন করতে। এমন নিষ্ঠুর হৃদয় বিদারক হত্যাকাণ্ডের ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেছে বলে আমার জানা নেই, তবে কারবালার বিষাদময় হত্যার কথা আমরা সকলেই জানি।

এই শোকাবহ ঘটনার ভার বয়ে বেড়ানো বড় কষ্টের। বড় বেদনার। আল্লাহর কাছে প্রার্থনা করি, তাদের আত্মার শান্তি হোক। বাংলার মানুষের জন্য আমার পিতা-মাতা ও ভাই-ভাবি, আত্মীয়-স্বজন জীবন উৎসর্গ করে গেছেন, সেই বাংলার মানুষের ভাগ্যোন্নয়ন ঘটুক।

সব অমানিশার অন্ধকার মুছে গিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটে উঠুক। বন্যা, দুর্ভিক্ষ ও দারিদ্র্যের অভিশাপ থেকে আমরা যেন মুক্ত হয়ে বিশ্বে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি।

আমি সব সময় এটা বিশ্বাস করি, জীবন অনেক ছোট। আমাদের ছোট্ট জীবনে এমন কিছু মহৎ কাজ করা উচিত যাতে সমাজের সবার কল্যাণ হয়।

(লেখাটি ইতিহাসের মহানায়ক বন্ধুবন্ধ গ্রন্থ থেকে নেয়া)

লেখক: বঙ্গবন্ধুর ছোট কন্যা।

ShareTweetShare

আরও পড়ুন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ
জাতীয়

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
জাতীয়

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে
জাতীয়

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
জাতীয়

পানি সম্পদমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.