• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৯ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ রাজনীতি

ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১৪ ২০২১, ১৪:৫৬ অপরাহ্ণ
অ- অ+
রোহিঙ্গাদের নিয়ে বিশ্ব ব্যাংকের প্রস্তাব নাকচ করলো বাংলাদেশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। আর যেন ১৫ আগস্টের মত নৃশংস ঘটনা বাংলাদেশের মাটিতে কখনো না ঘটে।

তিনি বলেন, অথনৈতিক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে দেশের অভাবনীয় সাফল্যের ফলে শত্রুর সংখ্যা বাড়তে পারে এবং তাদের মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিষয়েও সকলকে সচেতন থাকতে বললেন ড. মোমেন।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় গতকাল এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর বাস্তবসম্মত পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ওপর সব সময় গুরুত্বারোপ করেন। বঙ্গবন্ধুর নেতৃত্ব ও আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও অর্জনের বিষয়ে গবেষণার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আহবান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমরা সোনার বাংলা গড়ে তুলতে পারব। বঙ্গবন্ধু সারাজীবন মানুষের সেবায় একাগ্রচিত্তে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মানুষের অধিকার আদায়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন এবং রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।

বঙ্গবন্ধু সবসময় জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছেন এবং জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠানিকতা অর্জনের ওপর জোর দিয়েছেন। মানুষের প্রতি ভালোবাসার জন্য বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে অক্ষয় হয়ে আছেন।

ড. মোমেন বলেন, ১৯২৮ সালে কলকাতায় সংবর্ধনা প্রদানের সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে যদি কোন সংগ্রাম করে এবং কিছু অর্জন করতে চায় তবে তারা অবশ্যই তা অর্জন করতে পারবে। সে সময়ের প্রায় ৪৩ বছর পরে স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধু তা প্রমাণ করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাও জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়ন তথা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছেন। বিশ্বে সংঘাত দূর করে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতিসংঘে শান্তির সংস্কৃতি চালু করেছেন। টেকসই শান্তি প্রতিষ্ঠিত হলে বিশ্বে কেউ উদ্বাস্তু হবে না।

ড. মোমেন উল্লেখ করেন, সম্প্রতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর অনন্য মানবিক গুণাবলীর পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে তাঁর নেতৃত্বের প্রশংসা করেন বিশ্ব নেতৃবৃন্দ।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

ShareTweetShare

আরও পড়ুন

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা
চট্টগ্রাম

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী
রাজনীতি

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান
চট্টগ্রাম

মানবিকতার পাশাপাশি জাতীয় ঐক্যের বার্তা দিলেন এমপি সাঈদ নোমান

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান
রাজনীতি

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান
চট্টগ্রাম

দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে কাজ শুরু করেছে সরকার : সাঈদ নোমান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

চমেক হাসপাতালকে রোগীবান্ধবে পরিণত করব : মেয়র শাহাদাত

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমির নতুন রেডমি ১৭ উন্মোচন

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের

রোববার চট্টগ্রাম ও কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ডে ১৭০ সংগঠনের মাঝে ৩০ হাজার চারা বিতরণ

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যু, রাত ৯টায় জানাজা

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুসলিম লীগের সভা অনুষ্ঠিত

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

দীর্ঘ আন্দোল-সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান : আসলাম চৌধুরী

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.