• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১১ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাতেই পাটি-চাটাই নিয়ে টিকাকেন্দ্রে

প্রকাশিত: আগস্ট ১২ ২০২১, ১০:০৭ পূর্বাহ্ণ
অ- অ+
রাতেই পাটি-চাটাই নিয়ে টিকাকেন্দ্রে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। চাহিদা অনুযায়ী যোগান না থাকায় টিকা না নিয়ে ফিরতে হচ্ছে অনেককে। তাই গভীর রাত থেকেই টিকাকেন্দ্রে ভিড় জমাতে দেখা গেছে অনেককে। এ সময় নারী-পুরুষ পৃথক লাইন দেখা যায়। পুরুষের চেয়ে নারীদের লাইন বেশি লম্বা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোররাতে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে সামনে দেখা যায়, এক পাশে নারী অন্য পাশে পুরুষদের লাইন। কেউ চেয়ারে কেউ বা পাটি-চাটাই নিয়ে রাস্তায় বসে আছেন। সবার অপেক্ষা করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য।

অপেক্ষারত একজন ষাটোর্ধ মোহাম্মদ ইসমাইল। তিনি বলেন, ‘আগে দুই দিন লাইনে দাঁড়িয়েও টিকা পাইনি। এত বেশি ভিড় ছিল যে লাইন শেষ হওয়ার আগেই টিকা শেষ। তাই আজ রাত ১২টার দিকে লাইনে দাঁড়িয়েছি। রাতে এখানেই থাকব। সকালে টিকা নিয়ে বাসায় যাব।’

লাইনে বিভিন্ন বয়সের মানুষকে দেখা যায়। ২৯ বছরের তরুণ রবীন বলেন, ‘সরকার এখন ফ্রি টিকা দিচ্ছে। পরে এ টিকা দিতে কত টাকা লাগবে কে জানে? তাই টিকা নিতে রাতেই এসেছি। কালকের পর তো আর টিকা পাব না। এখন আইডি কার্ড দিলেই টিকা দিচ্ছে। দিনে কাজ করতে হয়, সময় পাওয়া যায় না। রাতে টিকার জন্য অনেকে লাইন ধরেছেন শুনে আমিও এসেছি। সারা রাত থাকব, সকালে টিকা নিয়ে কাজে যাব।’

কেন্দ্রের দায়িত্বে থাকা ৭২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম বলেন, ‘যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসছে তাদের সিরিয়াল অনুযায়ী টিকা দিচ্ছি। কিন্তু যে পরিমাণ মানুষ এসেছেন তার তুলনায় টিকা খুবই কম। আমাদের মাত্র ৩৫০ ডোজ দেওয়া হচ্ছে। কিন্তু প্রতিদিন হাজারের বেশি লোক টিকার জন্য ভিড় করছেন। তাই সবাইকে আমরা টিকা দিতে পারছি না।’

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এরই মধ্যে সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। সবমিলিয়ে দেশে মোট কোভিড টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ৮৯ হাজার ১০৭ জন।

গত ফেব্রুয়ারিতে দেশে টিকাদান কার্যক্রম চালুর পর শুধু নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া শুরু হয়। এরপর গণটিকা কর্মসূচি হাতে নেয় সরকার। গত ৭ আগস্ট থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু করে। নিবন্ধন ছাড়াই টিকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

দেশের সিটি করপোরেশন, ইউনিয়ন-ওয়ার্ড ও বিভিন্ন অঞ্চলভেদে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইন চলছে। কিন্তু চাহিদার তুলনায় টিকা কম থাকায় অনেককে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে।

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

দিল্লীর জাতীয় নাট্যোৎসবে ‘নামকরণ’ মঞ্চায়নে মুগ্ধ দর্শক

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

কর্মক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটি বাস্তবায়নে জোর দিলো সিএসই

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

সিসিপিএ রেটিং দাবা টুর্নামেন্ট উদ্বোধন

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদে একটি স্মার্টফোন কিনলে আরেকটি জেতার সুযোগ দিচ্ছে নুবিয়া

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের ইফতার আয়োজন

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

ইআবির অধীনে অনার্স পরীক্ষা ২০২৪’-এ পাসের হার ৮২.৯৮ শতাংশ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.