• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ৮ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

ঈদের দিনে সারাদেশে এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ১০

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২১ ২০২১, ১৯:৫৫ অপরাহ্ণ
অ- অ+
ঈদের দিনে সারাদেশে এই পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত ১০
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) সড়ক দুর্ঘটনায় সারাদেশে ১০ জন মারা গেছেন। এরমধ্যে রংপুরে তিনজন, ফরিদপুরে তিনজন, মেহেরপুরে তিনজন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রংপুর : দুপুর ২টার দিকে দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূরনবী প্রধান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর : সকালে মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন শাহ বলেন, ‘মঙ্গলবার সকালে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিন ব্যক্তিকে একটি অজ্ঞাত নামক পরিবহন চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘নগরকান্দায় পিকআপের ধাক্কায় শাহিন হাওলাদার (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মেহেদী হাসান নামে আরও একজন আহত হয়েছেন।’

মেহেরপুর : বিকেলে মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, ‘সংঘর্ষে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে দিনমজুর শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি শাকিল মারা যান। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভোলা : দুপরে ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে সবুজবাগ এলাকায় রিকশায় করে বের হন। পরে একই এলাকার হাওলাদার বাড়ির দরজায় রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

 

 

 

ShareTweetShare

আরও পড়ুন

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

কবিতা : গদি, রক্ত ও পিষ্ট প্রাণ

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

‘টপ এমপ্লয়ার ২০২৫’ স্বীকৃতি পেল বাংলালিংক

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকাদান শুরু

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়: সাঈদ আল নোমান

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া
ক্যাটাগিরর অর্ন্তভুক্ত নয়

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

আট কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির বড় ক্যাম্পেইন ঘোষণা

আট কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির বড় ক্যাম্পেইন ঘোষণা

চট্টগ্রাম আইন কলেজ ২০১৮ ব্যাচের ‘একসাথে’ ইফতার অনুষ্ঠিত

চট্টগ্রাম আইন কলেজ ২০১৮ ব্যাচের ‘একসাথে’ ইফতার অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চট্টগ্রামে আগেভাগে তেল নিচ্ছেন চালকরা

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় চট্টগ্রামে আগেভাগে তেল নিচ্ছেন চালকরা

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

এলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী

সঙ্গীত পরিচালক এসএম ফরিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইফতার মাহফিল

সঙ্গীত পরিচালক এসএম ফরিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইফতার মাহফিল

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি চট্টগ্রামের শিল্পীদের

শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগের দাবি চট্টগ্রামের শিল্পীদের

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

মোটরসাইকেলে দুই, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.