• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

বায়তুল মোকাররমে ঈদুল আযহা,র প্রধান জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: জুলাই ২১ ২০২১, ০৭:৫৫ পূর্বাহ্ণ
অ- অ+
বায়তুল মোকাররমে ঈদুল আযহা,র প্রধান জামাত অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

সকাল ৭টা অনুষ্ঠিত হওয়া এ জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

জামাতের আগে খুতবা ও বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন ইমাম।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেয়া মো. বিল্লাল হোসেন বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ঈদের দুই রাকাত নামাজ আদায় করতে পেরেছি। মহামারি করোনাভাইরাস কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমরা একটি কঠিন সময় পার করছি। সময়টাই বেঁচে থাকার জন্য বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘এ দুঃসময়ে জামাতে ঈদের নামাজ পড়তে পেরেছি, এজন্য অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন করোনার এ বালাই দুনিয়া থেকে তুলে নেন, তার জন্য দোয়া করেছি। এখন বাসায় গিয়ে কোরবানি দেব।’

নিহাদ হাসান নামের আরেক জন বলেন, মহামারি করোনাভাইরাস আমাদের সবকিছু ওলট-পালট করে দিয়েছে। আগে ঈদের যে আনন্দ ছিল, এখন তো আর নেই। অনেকটাই যন্ত্রের মত ঈদের জামাত আদায় করছি। তারপরও আল্লাহর কাছে হাজার শুকরিয়া জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছি।

নামাজ আদায় করতে আসা সাকলাইন বলেন, ‘এবারই প্রথম ঢাকাতে কোরবানির ঈদ করছি। আল্লাহর রহমতে কোরবানির জন্য গরু কিনেছি। প্রথমবার বায়তুল মোকাররমের ঈদ জামাতে অংশ নিতে এসেছি। সকাল সকাল কোরবানির অন্যান্য কাজ শেষ করব এজন্য প্রথম জামাতে অংশ নিয়েছি।’

তিনি বলেন, ‘মহামারির এ পরিস্থিতিতে সশরীরে ঈদের জামাতে অংশ নিতে পেরে আমি খুশি। ঈদের নামাজ আদায় হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে কোরবানির অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চাই। আল্লাহ যেন কোরবানি কবুল করে নেন এবং আমাদেরকে এই মহামারি থেকে মুক্তি দেন, সেই দোয়া করি।’

এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। পরবর্তী বা দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। এতে বায়তুল মোকারমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ইমাম হিসেবে থাকার কথা রয়েছে। আর মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।

সকাল ৯টায় হবে ঈদের তৃতীয় জামাত। এ জামাতে ইমামতি করার কথা রয়েছে পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের। এতে মুকাব্বির থাকবেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দীন কাসেম। আর মোকাব্বির হবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

আর পঞ্চম ও শেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান এবং মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহীদুল্লাহ।

ShareTweetShare

আরও পড়ুন

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত
জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা
জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই
জাতীয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন
জাতীয়

শিখা অনির্বাণে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন

ঐক্য সরকার গঠনের প্রস্তাবে ‘না’ তারেক রহমানের
চট্টগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর
চট্টগ্রাম

শপথ নিলেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘চন্দ্রপ্রভা’ টেলিফিল্মের প্রিমিয়ার শো শুক্রবার

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

কোতোয়ালিতে শাজিতুজ ফুড অ্যান্ড বেভারেজকে বিএসটিআইয়ের জরিমানা

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সিপিডি সেমিনার অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.