• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

অসহায়ের পাশে না দাঁড়ালে ডিগ্রির মূল্য নেই : চট্টগ্রামের ডিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭ ২০২৬, ২০:৪৮ অপরাহ্ণ
অ- অ+
অসহায়ের পাশে না দাঁড়ালে ডিগ্রির মূল্য নেই : চট্টগ্রামের ডিসি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কর্ণফুলী, চট্টগ্রাম : ‘আমাদের অনেক বড় বড় ডিগ্রি আছে। কিন্তু সেই ডিগ্রি দিয়ে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি, বড়দের সম্মান করতে না পারি, ছোটদের ভালোবাসতে না পারি কিংবা সমাজে নিরাপত্তা তৈরি করতে না পারি, তাহলে সেই ডিগ্রির মূল্য কী? আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই, যে শিক্ষা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগত্র করে এবং সমাজ পরিবর্তনে সহায়তা করে।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’। চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ রানারআপ হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে ডিসি আরও বলেন, ‘শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’

শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, ‘উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক তাঁকে অভিভূত করেছে। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা প্রমাণ করে, বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার সক্ষমতা রয়েছে।’

জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ মেধাবী তরুণ প্রজন্ম। তাদের নিয়ে যত বেশি কাজ করা হবে, যত বেশি সৃজনশীল আয়োজন করা হবে, দেশ ও সমাজ তত বেশি উপকৃত হবে।’

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়ত উন্নত করতে হবে। বইয়ের বাইরেও সারা বিশ্বকে জানতে হবে এবং বিশ্বমঞ্চে নিজেকে যোগ্যভাবে উপস্থাপন করার মতো করে গড়ে তুলতে হবে।’

বিশ্বায়ন ও প্রযুক্তির অগ্রগতিতে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘যোগ্যতা থাকলে এখন পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করা সম্ভব। তাই শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে হবে।’

তরুণদের সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আত্মবিশ্বাস মানে শুধু নিজেকে উপস্থাপন করা নয়, চ্যালেঞ্জ মোকাবিলার সাহস অর্জন করা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো সম্ভব।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগের কথা উল্লেখ করেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘দেশের তরুণেরা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন।
শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি ডিসি জাহিদ বলেন, শিক্ষকেরা নিজেদের আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরাও সঠিক পথে পরিচালিত হবে। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ‘জয়-পরাজয়ের চেয়ে প্রতিযোগিতা থেকে অর্জিত অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ। পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে।’

দেশের সব উপজেলায় এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।

একই দিন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাগরিক সেবায় গাফিলতি না করা এবং নির্ধারিত সময়ে দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দেন।

পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও ভূমিসেবা প্রদানে বিলম্ব হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। নাগরিক ভোগান্তি নিরসনে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণের নির্দেশ দেন তিনি। এ ছাড়া চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি পাঠাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

ShareTweetShare

আরও পড়ুন

সিটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলছে : প্রশাসক শাহাদাত হোসেন
চট্টগ্রাম

সিটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলছে : প্রশাসক শাহাদাত হোসেন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার ট্রেন চালু
চট্টগ্রাম

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার ট্রেন চালু

রেলওয়েকে ঢেলে সাজানোর ঘোষণা প্রতিমন্ত্রী মীর হেলালের
চট্টগ্রাম

রেলওয়েকে ঢেলে সাজানোর ঘোষণা প্রতিমন্ত্রী মীর হেলালের

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লীড-২

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’
বিনোদন

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.