আনোয়ারা, চট্টগ্রাম : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা-৩’-এর এপেক্স ক্লাব অব কর্নফুলীর পক্ষ থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের একটা এতিমখানায় এতিম বাচ্চাদের মাঝে এবং বরুমছড়ার একটা গ্রামে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়।
ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মো. বেলাল হোসাইন, এপেক্স জেলা-৩’-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, এপেক্স বাংলাদেশের এলজি পিএনপি এপেক্সিয়ান ডাক্তার জবিউল হোসেন, ক্লাবের বোর্ড মেম্বার এপেক্সিয়ান মো. জাহাঙ্গীর আলম পাটোয়ারী।
অনুষ্ঠান শেষে মো. জিয়াউল কবির সোহেলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এতিমখানা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে প্রতিষ্ঠানটি সম্পর্কে আলোচনা করা হয়। ক্লাবের পক্ষ থেকে এতিমখানা ভিজিট করা হয় এবং প্রয়োজনীয় কিছু জিনিস ভবিষ্যতে দেওয়া হবে- এই বিষয়ে আলোচনা করা হয়।
সভায় ক্লাবের এজিএম, এপেক্স জেলা-৩’-এর কনভেনশন ও জাতীয় কনভেনশন নিয়েও আলোচনা করা হয়।
















