যৌতুক, মাদক, কিশোর অপরাধ, সহিংসতা ও নানা ধরনের সামাজিক অবক্ষয় শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। পুলিশ ও প্রশাসনের দায়িত্ব আইন প্রয়োগ ও অপরাধ নিয়ন্ত্রণ করা; কিন্তু অপরাধের সামাজিক কারণগুলো দূর করতে প্রয়োজন সমাজের সম্মিলিত জাগরণ।
প্রকৃত আলেম, জ্ঞানী, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মী ও দায়িত্বশীল নাগরিকদের এখন আরও সক্রিয় হতে হবে।
মাহফিল, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাজনৈতিক ও সামাজিক মঞ্চ এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সব জায়গায় নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।
শুধু আইন করে যৌতুক বন্ধ হবে না-পরিবারকে যৌতুকবিরোধী হতে হবে।শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল হবে না-পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু শাস্তি দিয়ে অপরাধ কমানো যাবে না-শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা ও সঠিক পরিবেশ দিতে হবে।
লেখক : সাংবাদিক, চট্টগ্রাম
















