• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭ ২০২৬, ১৯:৫৩ অপরাহ্ণ
অ- অ+
দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘নগরীর দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে শুধু আর্থিক সহায়তা প্রদান যথেষ্ট নয়, তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে তারা নিজেরাই পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।’

রোববার (২৭ সেপ্টেম্বর) চসিকের সম্মেলন কক্ষে চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিআইডিসিএ) অর্থায়নে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহায়তায় ‘বাংলাদেশের নগর দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা সহায়তা’ প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, কম্পিউটার ও ফুড কার্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৪৮টি সেলাই মেশিন, ৪১টি কম্পিউটার এবং ৬৮টি ফুড কার্ট বিতরণ করেন মেয়র।

সভাপতির বক্তব্যে অনুষ্ঠানে মেয়র আরও বলেন, ‘চট্টগ্রাম নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কম নয়। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়া হচ্ছে।’

‘প্রকল্পের আওতায় আজ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ৪৮টি সেলাই মেশিন, ৪১টি কম্পিউটার এবং ৬৮টি ফুড কার্ট বিতরণ করা হয়েছে। এসব উপকরণ তাদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে সেলাই মেশিন ও কম্পিউটার তরুণ-তরুণীদের দক্ষতা কাজে লাগিয়ে আয় করার সুযোগ সৃষ্টি করবে এবং ফুড কার্টের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার সুযোগ তৈরি হবে।’

শাহাদাত হোসেন আরও বলেন, ‘প্রকল্পটি শুধু কর্মসংস্থান সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ নয়; দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রকল্পের আওতায় ৮০৪ জন দরিদ্র ও হতদরিদ্র গর্ভবতী ও দুগ্ধদানকারী মাকে পুষ্টি সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি ১৯৩ জন দরিদ্র কিশোরীকে হাইজিন কিট প্রদান করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।’

‘নগর উন্নয়নকে শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও নিরাপদ বসবাসের পরিবেশ নিশ্চিত করাও নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।’

তিনি এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে ভবিষ্যতেও নগরীর দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অনলাইনে ইউএনডিপির আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ShareTweetShare

আরও পড়ুন

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প
বিনোদন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল
চট্টগ্রাম

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.