• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬ ২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
অ- অ+
আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : আইন পেশায় দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন ও প্রতিষ্ঠিত হতে হলে নবীন আইনজীবীদের সততা, শৃঙ্খলা ও পেশাগত নিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে মীর হেলাল বলেন, ‘আইন পেশায় সফল হতে হলে নিয়মিত আদালতে উপস্থিত থাকতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আদালতের কার্যক্রম, সিনিয়রদের যুক্তিতর্ক ও শুনানি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। প্রতিমন্ত্রী সিনিয়র আইনজীবীদের পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি এবং রায় অধ্যয়নের মাধ্যমে আইনি কৌশলের সূক্ষ্ম বিষয়গুলো অর্জনের পরামর্শ দেন।’

অর্থের পেছনে না ছুটে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুললে সাফল্য এবং সম্মান স্বয়ংক্রিয়ভাবেই আসবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রামের আইনজীবীদের স্থানসংকটসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, চট্টগ্রামের আইনজীবীদের বসার স্থান বা চেম্বার সংকটের দ্রুত সমাধান করা হবে। প্রস্তাবিত স্থানে সম্ভব না হলে আশপাশের সুবিধাজনক স্থানে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত করা হবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত আওয়ামী সরকার দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত ছিল এবং পরবর্তী দুই বছরের অন্তর্বর্তীকালীন সরকারও অলসতার কারণে জনগুরুত্বপূর্ণ কোনো কাজ করতে পারেনি। প্রশাসনেও জনকল্যাণমূলক কাজের চরম অমনোযোগিতা দেখা গেছে।’

বর্তমান আইনমন্ত্রীর প্রশংসায় মীর হেলাল বলেন, ‘দেশবাসী বর্তমানে একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টিসম্পন্ন আইনমন্ত্রী পেয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আইন পেশাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে সাহসের সাথে আইনি লড়াই চালিয়েছিলেন।’

চট্টগ্রামের আইনজীবীদের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে আইনমন্ত্রীর সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন তিনি।

একই সাথে সাধারণ মানুষের আইনি সেবা পাওয়া সহজতর করতে বারের নেতৃবৃন্দ ও আইনজীবী ফোরামের সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন। যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন।

ShareTweetShare

আরও পড়ুন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প
বিনোদন

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রাম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা
চট্টগ্রাম

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন
বিনোদন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা
বিনোদন

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.