• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫ ২০২৬, ২১:১১ অপরাহ্ণ
অ- অ+
সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু আর নেই। ইন্না লিল্লাহি—রাজিউন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। শামসুল আলম বাবু স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিইউজে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিবৃতিতে সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ গভীর শোক প্রকাশ করেন। একই সাথে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় সিইউজের পক্ষ থেকে।

নেতৃবৃন্দ বলেন, ‘সহযোদ্ধা শামসুল আলম বাবু দীর্ঘদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪’-এর সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চ্যানেল আইতে কর্মরত ছিলেন। কর্মজীবনে দীর্ঘ সময় ধরে ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ময়দানে ছুটেছেন।’

সাংবাদিকতায় তাঁর কর্মতৎপরতা স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন সিইউজের নেতৃবৃন্দ।

শুক্রবার বাদ জুমা নগরীর ব্যাটারি গলি মোড় সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, রিয়াজ হায়দার চৌধুরী, সবুর শুভ, টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ ও ম. শামসুল ইসলাম, চ্যানেল ২৪’-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আলমগীর সবুজ, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, সিইউজের অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, জাগো নিেজের ব্যুরো ইনচার্জ ইকবাল হোসেন, এনটিভির সিনিয়র করেসপনডেন্ট আরিচ আহমেদ শাহ, নিউজ২৪’-এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, টিসিজেএর সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ অংশ নেন।

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন
বিনোদন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের
জাতীয়

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা
বিনোদন

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা
মতামত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক
চট্টগ্রাম

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত
মতামত

দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবি

পুরোনো সংখ্যা

সর্বশেষ

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.