চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফটোগ্রাফার মো. ইউছুফের উন্নত চিকিৎসার জন্য এককালীন অনুদান দিয়েছে সামাজিক সংগঠন প্রয়াস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে অনুদান হিসেবে চেক হস্তান্তর করা হয়।
প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রয়াস উপদেষ্টা প্রকৌশলী এএম কামাল উদ্দিন চৌধুরী।
সংগঠনের সভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সফল নারী নুর আকতার জাহান। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলার সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন সন্তোষ কুমার নন্দী, প্রয়াসের প্রধান পরিচালক মহসীন উল কাদের, ইনার হুইল ক্লাব অব অনন্যার প্রেসিডেন্ট মাসুদা নবী, প্রয়াস পরিচালক আবছার উদ্দিন অলি, গ্রীণল্যান্ড সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি মুবিনুল হক, সাধারণ সম্পাদক আলতাফুর রশীদ বাবু, ইউসিবিএল ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার অপারেশন হোসনী মোবারক জিকু, সমাজকর্মী মো. কামাল উদ্দিন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের লেকচারার কাইনাতুন নুর চৌধুরী প্রীনন, সংগঠনের সহ-সভাপতি জাহেদুল ইসলাম জনি, মো. শাহজাহান, সাধারণ সম্পাদক ওমর ফারুক খাঁন আসিফ, সহ-সাধারণ সম্পাদক মো:.আমিনুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. মাহির আসেফ বাবু, সমাজকল্যাণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান, পরিকল্পনা সম্পাদক মো. রুকুনুর জামান তাসিন, মিডিয়া সম্পাদক জামাল হোসেন জনি, কার্যকরী সদস্য আবু হোরাইরা আকিব, মো. সাদিকুল ইসলাম, মো. রাকিব, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী, হিয়াম মেহউইশ জোনাইরা, হামনা মেহউইশ জাবিরা ও অফিস সম্পাদক মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে কামাল উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে ‘প্রয়াস’। প্রয়াস ১৮ বছর ধরে সমাজের সকল মানবিক কর্মকাণ্ডেরর স্বীকৃতিস্বরূপ সেরা সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে।’
















