বান্দরবান : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা-৩’-এর এপেক্স ক্লাব অব কর্নফুলীর পক্ষ থেকে বান্দরবানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও রিকশাওয়ালাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সদরের কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ক্লা সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৩’-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, এপেক্সিয়ান ডাক্তার জবিউল হোসেন, এপেক্সিয়ান ওমর ফারুক রাসেদ, সাঙ্গু ক্লাবের প্রাক্তন সভাপতি এপেক্সিয়ান তৈয়বুর রহমান চৌধুরী, কর্নফুলী ক্লাবের সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান পুষ্পেন দাশ, ফ্লোর মেম্বার এপেক্সিয়ান মো. বেদার উদ্দিন, সাঙ্গু ক্লাবের সদস্য মো. কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা, জাতীয় স্কুলিং, জেলা কনভেনশন, ন্যাশনাল কনভেনশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় বেশি বেশি সেবা কার্যক্রম করে ক্লাবকে আরও গতিশীল করার জন্য সকল সদস্যকে অনুরোধ করা হয়।
















