বাঁশখালী, চট্টগ্রাম : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ইন্টারন্যাশনাল এপেক্স বাংলাদেশ জেলা-৩’-এর এপেক্স ক্লাব অব কর্ণফুলীর পক্ষ থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এতিমখানায় এতিম বাচ্চাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবের সভাপতি এপেক্সিয়ান মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এপেক্স জেলা-৩’-এর গভর্নর এপেক্সিয়ান মো. গোলাম কবির, এপেক্সিয়ান ডাক্তার জবিউল হোসেন, পিডিজি এপেক্সিয়ান মো. জাকির হোসেন, জেলা সচিব এপেক্সিয়ান বাবুল রঞ্জন সাহা, স্বেচ্ছাসেবক মো. জসিম উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ রিপন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মো. জিয়াউল কবির সোহেলের সভাপতিত্বে ও ক্লাবের অন্য সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এতিমখানা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ক্লাবের পক্ষ থেকে এতিমখানা ভিজিট করা হয় এবং এতিমখানায় প্রয়োজনীয় কিছু জিনিস ভবিষ্যতে দেওয়া হবে- এই বিষয়ে আলোচনা করা হয়।
















