• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২ ২০২৬, ১৯:০৫ অপরাহ্ণ
অ- অ+
পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত ও রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধের দাবি

পুলক চ্যাটার্জি ও রুবেল খান

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহত্যার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। একই সঙ্গে তার আত্মহত্যার প্রকৃত কারণ, পেছনের পরিস্থিতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছে দুই সংগঠন।

শনিবার (১২ সেপ্টেম্বর) যৌথ বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘পুলক চ্যাটার্জির মৃত্যুর আগে তার আর্থিক সংকট, পাওনা সার্ভিস বেনিফিট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। তার রেখে যাওয়া নোট, পারিবারিক ও কর্মজীবনের পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে হবে। তদন্তে কোনো অনিয়ম, অবহেলা বা বেআইনি আচরণের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘসূত্রতা এবং চাকরির অনিশ্চয়তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর চাকরি হারালে তাদের সার্ভিস বেনিফিট ও অন্যান্য আইনসঙ্গত পাওনা দ্রুত পরিশোধ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনা সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার প্রশ্নটি নতুন করে সামনে এনেছে। দৈনিক সমকাল কর্তৃপক্ষ পুলক চ্যটার্জির পাওনা পরিশোধে যে তাল-বাহানা করেছে তা রীতিমত শাস্তিযোগ্য অপরাধ।’

একইভাবে এই পত্রিকাটি চট্টগ্রাম ব্যুরোর সাবেক সিনিয়র সাংবাদিক রুবেল খানের বকেয়া সার্ভিস বেনিফিট পরিশোধের পরিশোধের ক্ষেত্রেও তালবাহানা করছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘রুবেল খান দীর্ঘদিন সমকালে কর্মরত ছিলেন। খুবই অমানবিকভাবে তাকে চাকুরিচ্যুত করা হয়েছিলো। ভুল চিকিৎসায় একমাত্র কন্যা রাইফার মৃত্যূতে রুবেল খান যখন বিপযস্ত ছিলেন তখনই দৈনিক সমকাল কর্তৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করে। আরো দুঃখজনক হলো এতদিনেও সমকাল কর্তৃপক্ষ তার পাওনা পরিশোধ করেনি, যা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তার পাওনা নির্ধারণ করে দ্রুত পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে কর্তৃপক্ষকে স্পষ্ট অবস্থান জানাতে হবে।’

দুই সংগঠনের নেতারা বলেন, ‘পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ তদন্ত এবং রুবেল খানের বকেয়া পাওনা পরিশোধ—দুইটি বিষয়ই সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সাংবাদিকদের বেতন-ভাতা, সার্ভিস বেনিফিট ও চাকরিচ্যুতির ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।’

বিবৃতিতে পুলক চ্যাটার্জির আত্মহত্যার কারণ উদঘাটনে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত’, রুবেল খানের ‘বকেয়া সার্ভিস বেনিফিট দ্রুত পরিশোধ’ এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দাবি করা হয়।

একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা ও পাওনা সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

ShareTweetShare

আরও পড়ুন

বাঁশখালীতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রাম

বাঁশখালীতে এতিমখানায় এপেক্স ক্লাব অব কর্ণফুলীর খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা
খেলাধুলা

বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা

চসিকের তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
চট্টগ্রাম

চসিকের তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

চট্টগ্রামে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার
চট্টগ্রাম

চট্টগ্রামে পাকিস্তানসহ পাঁচ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
জাতীয়

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পেঁয়াজ-কাঁচা মরিচসহ সকল সবজির মূল্য বাড়তি
অর্থনীতি

১৬০ টাকা কেজি কাঁচা মরিচ ১৪০ টাকায় গোল বেগুন

পুরোনো সংখ্যা

সর্বশেষ

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

চট্টগ্রামে চার দিনের লোক ও কনটেম্পোরারি নৃত্য কর্মশালা শুরু

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.