• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭ ২০২৬, ২০:০৬ অপরাহ্ণ
অ- অ+
ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনে মাদরাসা শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার আহ্বান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলে মাদরাসা শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

শুক্রবার (৭ আগস্ট) সকালে চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত “মাদরাসায় উচ্চশিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেমিনারে আবু জাফর খান আরও বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক ও ইসলামিক জ্ঞান অর্জনের পাশাপাশি ডিজিটাল দাওয়াহ ও মিডিয়ামুখী ক্যারিয়ার গঠনের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, ‘শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশে ডিজিটাল যুগে ইসলাম প্রচার ও জ্ঞানচর্চার ক্ষেত্রে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফ্যাক্ট চেকিং, ডেটা ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব চ্যানেল, অনলাইন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ডেভেলপমেন্ট, অনলাইন কোর্স চালু ও ডিজিটাল প্রকাশনার মাধ্যমে নিজেদের তুলে ধরতে পারবে।’

তিনি বলেন, ‘মাদরাসা শিক্ষার ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে শিক্ষকদেরকে শিক্ষার্থীদের প্রতি অভিভাবক এর ভূমিকা রাখতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বৃদ্ধি ও গবেষণামূখী করার জন্য ফাজিল-কামিল পর্যায়ে গবেষণাধর্মী পাঠ, একাডেমিক লেখা এবং জার্নাল প্রকাশের প্রতি উৎসাহ সৃষ্টি করতে হবে।’

এছাড়া আবাসিক হোস্টেলে গ্রুপ স্টাডি ও ডিবেট ক্লাব গঠনের ও আহ্বান জানান ভাইস চ্যান্সেলর।

সেমিনারে অন্য বক্তারা মাদরাসা শিক্ষার বিভিন্ন সমাস্যা ও সম্ভাবনা তুলে ধরেন এবং মাদরাসা শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিদেশি বিশ্ববিদ্যালয়, কোম্পানি ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা চুক্তির পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. একে মুহা. নুরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমেদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

সেমিনারে বক্তব্য রাখেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মো. নওসের আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. নেছারুল করীম, মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল ইয়াহিয়া মুহাম্মদ মহসিন।

ShareTweetShare

আরও পড়ুন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন
বিনোদন

মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর প্রয়াণ দিবসে বামূফের স্মরণ আয়োজন

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

রোগের আগে প্রতিরোধ করি, ডেঙ্গুমুক্ত চট্টগ্রাম গড়ি : মেয়র শাহাদাত হোসেন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে
বিনোদন

সিনেমা অন্যপাতা শিগগিরই আসছে প্রেক্ষাগৃহে

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ
চট্টগ্রাম

গুজব ছড়ানোর পূর্বেই প্রতিরোধ চায় চট্টগ্রাম জেলা পুলিশ

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ
রাজনীতি

ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রাম মহানগর যুবদল ঐক্যবদ্ধ : দীপ্তি-শাহেদ

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ওয়ার্ল্ড ক্লিনআপ ডে উদযাপন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

ফটোগ্রাফার ইউছুফের উন্নত চিকিৎসার জন্য প্রয়াসের অনুদান

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.