• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিরোনাম

সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪ ২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
অ- অ+
সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

পেকুয়া, কক্সবাজার : কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া-মগনামার সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল আজিম ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ার প্রতীকের নুরুল আবছার ভোট পেয়েছেন ১২৫ ভোট। সহসভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হন হুমায়ুন কবির। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীকের শাহ জাহান পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে আ জ ম নাছির উদ্দিন ১২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আলম ফুটবল মার্ক নিয়ে ১২২ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তালাচাবি প্রতীকের তারেক হোছাইন ইমরান। তার প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের মো. নুরুল আজিম পেয়েছেন ১২২ ভোট।

সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভোটারদের ভোটে মো. নুরুন্নবী (মই) ১৫৫ ভোট পেয়ে প্রথম, মুহাম্মদ নুরুল আবছার (টিউবওয়েল) ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় ও ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এসএম ফোরকান। ১২৫ ভোট পেয়ে আম প্রতীকের আতাউল হায়দার রুবেল পরাজিত হন।

মোট ভোটার ছিলেন ২৭৪ জন। এর মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটকেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

নির্বাচন উপলক্ষে সকাল থেকেই গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।

ভোট গণনা শেষে ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এদিকে নির্বাচনি দায়িত্ব পালনকালে সোনালী বাজারের নৈশপ্রহরী জসিম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মগনামা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনুস চৌধুরী জসিম উদ্দিনের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

নুরুল আজিম বলেন, ‘সবকিছুর জন্য শুকরিয়া আল্লাহর কাছে। ইনশাআল্লাহ সোনালী বাজারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

হুমায়ুন কবির বলেন, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া, এই জয় দোকান মালিক ও ব্যবসায়ী ভাইদের। আজ সোনালী বাজারে নৈশ প্রহরী জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন, আমার বিজয় দাদা জসিমকে উৎসর্গ করলাম। দোকান মালিক ও ব্যবসায়ী ভাইরা যে দায়িত্ব ৩ বছরের জন্য দিয়েছেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আমানত ভোটের প্রতিদান দেওয়ার জন্য।’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। ভোটারদের দেওয়া দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করব।’

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, হানিফ চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, ওয়ার্ড সদস্য শাহ আলম, কামাল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম নুরী, শফিউল আলম।

ShareTweetShare

আরও পড়ুন

২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম জেলা প্রশাসনের বর্ণাঢ্য কর্মসূচি
অর্থনীতি

শনিবার চট্টগ্রামের রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত হতে হবে : মেয়র

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
লীড-২

বান্দরবানে এপেক্স ক্লাব অব কর্নফুলীর ত্রাণসামগ্রী বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন
চট্টগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই : মেয়র শাহাদাত হোসেন

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ
চট্টগ্রাম

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনের তিন জাহাজ

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের
অর্থনীতি

চট্টগ্রামে রেস্তোরাঁকর্মীদের পরিচ্ছন্নতা প্রশিক্ষণের উদ্যোগ জেলা প্রশাসনের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব বান্দরবান গড়তে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পাশে থাকবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

চট্টগ্রাম ওমেন চেম্বারের নারী উদ্যোক্তাদের সহায়তা করবে আলিবাবা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.