• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ অর্থনীতি

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬ ২০২৬, ২১:০৯ অপরাহ্ণ
অ- অ+
চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

হাটহাজারী, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় অনুষদের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি চবির উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুরের সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক হিসেবেজাতীয় বাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করেন চবির একাউন্টিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন চবির ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. এসএম শোহরাবুদ্দিন ও একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।

মোহাম্মদ আল-আমীন বলেন, ‘আজকের সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। দেশের বর্তমান উন্নয়ন এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বাজেটের গুরুত্ব অপরিসীম। এবারের বাজেটের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা রক্ষা এবং পুনর্গঠন। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে এবার বাজেটে ব্যাপক গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এ যাবতকালের সর্ববৃহৎ বরাদ্দ দেওয়ার পাশাপাশি কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের বিষয়টিও বাজেটে অগ্রাধিকার পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি আমাদের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ করতে না পারা এবং বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা আমাদের জন্য বড় একটি পরীক্ষা। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আশা করেন এ সেমিনারে বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত পেশ করা হবে।’

মো. সফিকুল ইসলাম বলেন, ‘আজকের উপস্থাপিত গবেষণাপত্রে জাতীয় বাজেটের মূল দিকগুলো অত্যন্ত নিপুণভাবে ফুটে উঠেছে। এ বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে কৃষক, জেলে এবং অন্যান্য শ্রমজীবী মানুষের কল্যাণে ইশতেহার অনুযায়ী যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবি রাখে।’

তিনি আরও বলেন, ‘বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কী ধরনের চ্যালেঞ্জ বা বাধার সম্মুখীন হতে পারি এবং সরকার কীভাবে সেই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। আমরা যদি এই চ্যালেঞ্জগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারি এবং তা কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করতে পারি, তবেই আজকের এই আলোচনা ফলপ্রসূ হবে।’

অন্য বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা, রাজস্ব নীতি এবং দেশের সার্বিক উন্নয়ন ভাবনার ওপর তাত্ত্বিক ও প্রায়োগিক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ সালেহ্ জহুর জাতীয় অর্থনীতির সঠিক দিকনির্দেশনা ও বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শিক্ষাবিদ ও গবেষকদের এ ধরনের গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন চবি ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান ও চবির ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

ShareTweetShare

আরও পড়ুন

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান
চট্টগ্রাম

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান
চট্টগ্রাম

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন
খেলাধুলা

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা
চট্টগ্রাম

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়
চট্টগ্রাম

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়

ক্ষমতা ও বিদ্রোহের আখ্যান ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’
বিনোদন

ক্ষমতা ও বিদ্রোহের আখ্যান ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

চবির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

কবিতা : বড় ছেলের গান

কবিতা : বড় ছেলের গান

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান

সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারমে মুন্না-রফিক চ্যাম্পিয়ন

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা

ফটিকছড়ি উত্তরের ‘সদর’ দক্ষিণে নয়, উত্তরেই চান স্থানীয়রা

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়

চট্টগ্রামে গ্রাম আদালত সক্রিয়করণ ও টেকসইকরণে প্রশাসনের ভূমিকা নিয়ে মতবিনিময়

ক্ষমতা ও বিদ্রোহের আখ্যান ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

ক্ষমতা ও বিদ্রোহের আখ্যান ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : আমিন রশিদ

মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : আমিন রশিদ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.