• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬ ২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
অ- অ+
মহেশ খালের প্রাণ ফিরিয়ে দিতে চাই : সাঈদ নোমান
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের প্রাণপ্রবাহ ও অন্যতম প্রধান প্রাকৃতিক জলধারা মহেশ খালকে দূষণমুক্ত, পরিবেশবান্ধব ও জনবান্ধব নগর জলপথে রূপান্তরের লক্ষ্যে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকালে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের কার্যালয়ে এ সভা হয়।

সভায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের পানি ও জলবায়ু বিষয়ক প্রথম সচিব ইঙ্গে ক্লাসেন।

বৈঠকে নগর জলব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ ও টেকসই নগর উন্নয়ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনায় মহেশ খালের বর্তমান অবস্থা, দূষণের উৎস, জলপ্রবাহ পুনরুদ্ধার, খালের নাব্যতা রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা ও খালের দুই তীরকে নাগরিকবান্ধব উন্মুক্ত জনপরিসরে রূপান্তরের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও টেকসই পানি ব্যবস্থাপনার সফল মডেলকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় হয়।

সভায় সাঈদ আল নোমান বলেন, ‘মহেশ খাল শুধু একটি খাল নয়; এটি চট্টগ্রাম নগরের পরিবেশগত ভারসাম্য, জলাবদ্ধতা নিরসন ও ভবিষ্যৎ টেকসই নগর উন্নয়নের অন্যতম ভিত্তি। আন্তর্জাতিক অংশীদারদের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতার মাধ্যমে আমরা এ জলধারাকে নতুন প্রাণ ফিরিয়ে দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘একটি পরিচ্ছন্ন, সচল ও পরিবেশসম্মত মহেশ খাল গড়ে তোলা সম্ভব হলে তা জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভায় উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি নাজিম উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রমুখ।

তারা প্রকল্প বাস্তবায়নের কারিগরি, প্রশাসনিক ও অবকাঠামোগত বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এমএ

ShareTweetShare

আরও পড়ুন

অসহায়ের পাশে না দাঁড়ালে ডিগ্রির মূল্য নেই : চট্টগ্রামের ডিসি
চট্টগ্রাম

অসহায়ের পাশে না দাঁড়ালে ডিগ্রির মূল্য নেই : চট্টগ্রামের ডিসি

সিটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলছে : প্রশাসক শাহাদাত হোসেন
চট্টগ্রাম

সিটির প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলছে : প্রশাসক শাহাদাত হোসেন

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার ট্রেন চালু
চট্টগ্রাম

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার ট্রেন চালু

রেলওয়েকে ঢেলে সাজানোর ঘোষণা প্রতিমন্ত্রী মীর হেলালের
চট্টগ্রাম

রেলওয়েকে ঢেলে সাজানোর ঘোষণা প্রতিমন্ত্রী মীর হেলালের

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লীড-২

সিভাসুতে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’

টিআইসিতে শুক্রবার কথক নাট্য সম্প্রদায়ের নাটক ‘মুচিরাম গুড়’

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

চট্টগ্রামের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে সুপেয় পানি নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার : এমপি এনাম

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.