চট্টগ্রাম : সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখার মনির ও ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
সংগঠনের সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের মূল পর্বে দুই ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাফর ইকবাল নবনির্বাচিত ও নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।
শপথ গ্রহণ শেষে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. সেলিম, জামাল উদ্দিন ও হাবিবুর রসুল, ফেরদৌস খান, চন্দন দাস ও স্বপন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন।
বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
















