• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ খেলাধুলা

জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫ ২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
অ- অ+
জব্বারের বলীখেলায় এবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটির লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হল ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর। এবারের আসরে ১০৮ প্রতিযোগীর মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নিজেদের দায়বদ্ধতার অংশ হিসেবে ১২ বছরের মত জব্বারের বলীখেলা আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে ভূমিকা রেখেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।

বন্দরনগরীর সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী এ বলীখেলা প্রতিযোগিতা উপভোগ করতে ময়দানে উপস্থিত ছিলেন অগণিত মানুষ। বাঘা শরীফ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে কুমিল্লা থেকে আগত রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেন। চ্যাম্পিয়ন বলীকে ৩০ হাজার টাকা এবং রানার-আপ বলীকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ আবু সুফিয়ান।

শাহাদাত হোসেন বলেন, ‘জব্বারের বলী খেলা শুধু একটি ক্রীড়া আয়োজনই নয়; এ বলীখেলা আমাদের পরিচয়ের অংশ এবং শতাধিক বছর ধরে টিকে থাকা ইতিহাসের এক অনন্য নিদর্শন।’

বাংলালিংকসহ অন্য অংশীদারদের সহযোগিতায় বলী ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বলীরা অংশ নেন। দেশের গ্রাহকদের জন্য সেবার উৎকর্ষ নিশ্চিত করার পাশাপাশি নিজেদের ব্র্যান্ডের ‘কেয়ার’ মূলমন্ত্রের প্রতিফলন হিসেবেবে জাতীয় ও আঞ্চলিক সংস্কৃতি সংরক্ষণ ও প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক।

এ নিয়ে বাংলালিংকের ক্লাস্টার ডেপুটি ডিরেক্টর সৈয়দ হোসেন চৌধুরী বলেন, ‘এ আয়োজনের সাথে আমাদের এক যুগের অংশীদারিত্ব দেশের ঐতিহ্যবাহী খেলাকে প্রচারে আলোতে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। শুধু শহর-কেন্দ্রিকই নয়, বাংলালিংক দেশের সবখানে সকল কমিউনিটির সাথে সম্পৃক্ততা বাড়াতে দায়বদ্ধ থেকে কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে বাংলালিংক আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ডিজিটাল ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে চায়।’

বৃহত্তর দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ বছর প্রথমবারের মত ঐতিহাসিক এ আয়োজনটি দেশের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে লাইভস্ট্রিম করা হয়।

১১৭তম আসর সমাপ্তির মাধ্যমে আবারও প্রমাণিত হল জব্বারের বলীখেলা সাংস্কৃতিক ধারাবাহিকতার এক অনন্য প্রতীক। জব্বারের বলীখেলার মত অর্থবহ বিভিন্ন আয়োজনে পাশে থাকার মাধ্যমে দেশের ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখার ব্যাপারে বাংলালিংক প্রতিশ্রুতিবদ্ধ।

ShareTweetShare

আরও পড়ুন

ভূমি প্রতিমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
লীড-২

ভূমি প্রতিমন্ত্রীর সাথে চুয়েট ভিসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলে উদ্ধার
লীড-১

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলে উদ্ধার

ইপিজেডে অর্থমন্ত্রী আমির খসরুর পক্ষে বিএনপির চেক বিতরণ
চট্টগ্রাম

ইপিজেডে অর্থমন্ত্রী আমির খসরুর পক্ষে বিএনপির চেক বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা
চট্টগ্রাম

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে অর্থ সহায়তা

সিভাসুতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন
লীড-২

সিভাসুতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন

কবি নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত
বিনোদন

কবি নজরুল স্মরণে শ্রুতিঅঙ্গনের শাস্ত্রীয়-উপশাস্ত্রীয় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’

চট্টগ্রাম বৃক্ষমেলায় ব্যতিক্রমী আয়োজন ‘অল অ্যাবাউট স্নেকস’

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

বিভাগীয় সমাজসেবা পরিচালকের সাথে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সৌজন্য সাক্ষাৎ

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

পড়ালেখা মনের অন্ধকার জগতকে আলোকিত করে : আজীজুল বারী

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.