• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

কর্ণফুলিতে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২ ২০২৫, ১৯:১৪ অপরাহ্ণ
অ- অ+
কর্ণফুলিতে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৮
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

কর্ণফুলী, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলায় রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা আটককে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমকে পাঠানো সিএমপির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,‘ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ ২ নম্বর ওয়ার্ডে ফয়সাল সিএনজি স্টেশনের পাশের ইউটার্ন এলাকায় সার্জেন্ট তফছিরুল ইসলাম, সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ভূঁইয়া, কনস্টেবল সালাউদ্দিন, মজিবুর রহমান ও মোজাম্মেলসহ ট্রাফিক পুলিশের একটি দল চেকপোস্ট দায়িত্ব পালন করছিলেন। চেকপোস্টে ১১টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়।’

‘পরে গাড়িগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মনসুরাবাদ ডাম্পিংয়ে পাঠানোর সময় হালকাযান ফেডারেশনের জিয়া, সুমন, বাহাদুর, কর্ণফুলী সিএনজি সমিতির সভাপতি হোসেন এবং ফকিন্নির হাট সিএনজি সমিতির সেক্রেটারি রুবেল চালকদের উসকানি দিয়ে অন্য চালকদের সঙ্গে নিয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘হামলায় দায়িত্বে থাকা ট্রাফিক কনস্টেবল সালাউদ্দিনের মাথা, হাত ও পায়ে এবং সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ভূঁইয়ার কাঁধে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় তারা মাটিতে পড়ে গেলে হামলাকারীরা জোরপূর্বক গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

‘খবর পেয়ে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরীর নেতৃত্বে ট্রাফিক বিভাগ ও কর্ণফুলী থানা পুলিশের একাধিক টিম এলাকায় অভিযান চালায়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ৪৩টি অবৈধ সিএনজি চালিত অটোরিকশা ও ১৭টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’

গ্রেফতাররা হলেন আব্দুল কাদের (২৫), নাঈম উদ্দিন (২৭), তৈয়ব (২৮), জোবাইদুল ইসলাম (২১), নাঈম উদ্দিন (২২), হানিফ (৩৫), আরিফ (২৫), জাবেদ (৩৪), গিয়াস উদ্দিন (১৯), শাহেদ (২৪), ইকবাল হোসেন (৩৪), ইকবাল হোসেন (২৭), আব্দুর রহমান (৫২), আব্দুল শুক্কুর (৩৩), আব্দুল্লাহ (২০) ও তানভীর হোসেন (২৪)।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সিএমপির কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে মামলা করা হয়। মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় বাকিদের গ্রেফতারে চলছে অভিযান।

ShareTweetShare

আরও পড়ুন

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা
শিক্ষা

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
অর্থনীতি

আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন
চট্টগ্রাম

শিশুদের হাতেই আগামীর স্মার্ট চট্টগ্রাম গড়ার স্বপ্ন দেখছেন শাহাদাত হোসেন

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ
চট্টগ্রাম

আনোয়ারায় এপেক্স ক্লাব অব কর্নফুলীর কম্বল বিতরণ

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রাম

কদমতলীতে তেলের গুদামে অগ্নিকাণ্ড

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।
অর্থনীতি

আইসিএবি-সিআরসির উদ্যোগে ‘আর্ন্তজাতিক একাউন্টিং দিবস-২০২৬’ পালিত।

পুরোনো সংখ্যা

সর্বশেষ

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

কৃষিভিত্তিক ব্যবসায়ে নতুন সম্ভাবনা নিয়ে বসুমতি এগ্রোর স্বর্ণভূমির যাত্রা শুরু

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে এপেক্স ক্লাব কর্নফুলীর রক্তদান কর্মসূচি

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

চমেক হাসপাতলে পার্কভিউ হসপিটালের ডায়ালাইসিস মেশিন উপহার

হিজরি নতুন বছর ও মহররম মাসের ফজিলত

সূরা আল-ফাতিহার ফজিলত ও দৈনন্দিন জীবনে আমল ও উপকারিতা

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.