• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ লীড-২

চট্টগ্রাম বোর্ডে ৬ বছরে পাসের হার সর্বনিম্ন, কমেছে জিপিএ ৫

চট্টগ্রাম
প্রকাশিত: অক্টোবর ১৬ ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
অ- অ+
এসএসসির ফল প্রকাশ: পাসের হার ৮৩.০৪ শতাংশ
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চট্টগ্রামে এ বছরের পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। শুধু তাই নয়, চলতি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার বিগত ৬ বছরের পাসের হারের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ২০২০ সাল থেকে প্রতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে।

পাসের হার কমার পাশাপাশি গতবারের চেয়ে এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। ২০২৪ সালে চট্টগ্রামে জিপিএ-৫ পায় ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী। এবার তা কমে ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীরা পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এইচএসসি পরীক্ষা ২০২৫ সালের প্রকাশিত ফল পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়।

শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে এই ফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী। এ সময় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব একেএম সামছু উদ্দিন আজাদ উপস্থিত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ৯৭০ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ৮৮৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন এবং পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ।

চট্টগ্রাম সিটিতে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ। চট্টগ্রাম জেলায় পাসের হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ২৪ শতাংশ, খাগড়াছড়িতে ৩৫ দশমিক ৫৩ শতাংশ ও বান্দরবানে ৩৬ দশমিক ৩৮ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৪৫ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে, ছাত্রদের পাসের হার ৪৮ দশমিক ৯৫ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৭৫ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৫ দশমিক ৩০ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৩৭ দশমিক ৮০ শতাংশ।

এবার ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬২ জন। ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৩৫ জন। এবারও ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত সংখ্যা দুটোই বেশি।

শতভাগ পাস করেছে― এমন কলেজের সংখ্যা এবার ৮টি। যা আগের বছর ছিল ১৩টি। পাসের হার শূন্য এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৫টি। যা গত বছর ছিল না।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.