• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ চট্টগ্রাম

আমাদেরকে কোরআন-সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে : শাহাদাত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ
অ- অ+
আমাদেরকে কোরআন-সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে : শাহাদাত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন বলেছেন, ‘আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর শিক্ষা কাজে লাগাতে হবে। পরিশ্রম, সততা, ধৈর্য ও সহিষ্ণুতার মাধ্যমে একজন প্রকৃত আদর্শ মানুষে পরিণত হওয়াই ইসলামি শিক্ষার মূল লক্ষ্য।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অভিভাবক পরিচালনা পর্ষদের সদস্য আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মেয়র বলেন, ‘কোরআনুল কারিম মানবতার চিরন্তন দিকনির্দেশনা। যুগে যুগে অনেক ধর্মগ্রন্থের পাঠ এসেছে, যেগুলোতে সময়ের ব্যবধানে পরিবর্তন এসেছে। কিন্তু আল কোরআনের একটি অক্ষরও পরিবর্তন হয়নি এবং কেয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। তাই আমাদের শুধু কোরআন পড়লেই হবে না, বরং প্রতিটি আয়াতের মর্মবাণী বুঝে জীবনে প্রয়োগ করতে হবে।
তিনি আরও বলেন, নামাজ ইসলামের স্তম্ভ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কল্যাণ বয়ে আনে। করোনাকালীন সময়ে আমরা যেমন শ্বাস-প্রশ্বাস ও অক্সিজেন সংকটে বিপর্যস্ত হয়েছিলাম, তেমনি নামাজ ও কোরআনের শিক্ষার অভাব জীবনে সংকট তৈরি করে।’

নবী করীমের (সা.) জীবনাদর্শের উদাহরণ টেনে শাহাদাত হোসেন বলেন, ‘তিনি ছিলেন ধৈর্য ও সহিষ্ণুতার শ্রেষ্ঠ উদাহরণ। পাথর নিক্ষেপে আহত হয়েও তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন শত্রুদের হেদায়েতের জন্য। এমনকি যারা পথে কাঁটা বিছিয়ে তাঁকে কষ্ট দিত, অসুস্থ হলে তিনি তাদের সেবায় ছুটে গেছেন। এর মধ্য দিয়েই প্রতিভাত হয় মহানবীর করুণা, ক্ষমাশীলতা ও মানবিকতা।’

‘আজকের প্রজন্মকে শুধু সাধারণ শিক্ষায় নয়, বরং কোরআন-সুন্নাহর আলোয় নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। হযরত মুসা (আ.), ইব্রাহিম (আ.), ঈসা (আ.) প্রমুখ নবী-রাসূলদের জীবনী এবং প্রিয় নবী হযরত মুহাম্মদের (সা.) শিক্ষা অধ্যয়ন করলে প্রকৃত আদর্শ ও কর্মঠ মানুষ হওয়া সম্ভব। পরিশ্রম ও মেহনত ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি নাসির উদ্দিন ,আবদুর রহিম, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত বাড়ৈ, নাছির উদ্দিন চৌধুরী নাছিম মো. জাবেদুল হক, শফিউল বশর সাজু্ সাদ্দেমুল হক।

ShareTweetShare

আরও পড়ুন

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে বেড়েছে দুর্ঘটনা

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল
লীড-২

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডা. ইসমাঈল

চিকিৎসায় অবহেলায় রাইফার মৃত্যু: ম্যাক্স হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চার্জশীট
চট্টগ্রাম

ম্যাক্স হাসপাতালে সাংবাদিককন্যা রাইফার মৃত্যু, আট বছরেও শেষ হয়নি বিচার

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন
অর্থনীতি

আইসিএবি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি
অর্থনীতি

চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধের দাবি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬
তথ্যপ্রযুক্তি

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হৃদরোগের ঝুঁকি নির্ণয় কার্যক্রম উদ্বোধন

আব্দুল গফফার মিয়াজী রিহ্যাবের পরিচালক নির্বাচিত

রিহ্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান হলেন গাফ্ফার মিয়াজী

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রামে শিগগিরই ক্লাইম্বিং স্কুল প্রতিষ্ঠা হবে : সাঈদ নোমান

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.