• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ কক্সবাজার

মিয়ানমার থেকে পশু আমদানি নিষিদ্ধ, অনলাইনে হচ্ছে হাট

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত: জুলাই ৭ ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ণ
অ- অ+
মিয়ানমার থেকে পশু আমদানি নিষিদ্ধ, অনলাইনে হচ্ছে হাট
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রতিবছর কোরবানির আগে মিয়ানমার থেকে পশু আমদানি করা হয়। অনেক বছর ধরে আমদানি হয়ে আসছে। তবে এবার দেশীয় খামারিদের লোকসানের কথা বিবেচনা করে মিয়ানমারের পশু আমদানি বন্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

জেলা প্রশাসক বলেন, ‘কিছু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে পশু আমদানি করে আসছে। দেশীয় পশুকে প্রাধান্য দিয়ে এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে, কোরবানির ঈদকে সামনে রেখে দেশীয় খামারিদের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, শাহপরীর দ্বীপ দিয়ে আসা প্রতিটি গরু- মহিষের বিপরীতে ৫০০ টাকা রাজস্ব আদায় করা হতো। এভাবে বিদেশি গরু আমদানির ফলে স্থানীয় পশু খামারিরা বিপাকে পড়ে যায়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ শওকত আলী চট্টগ্রাম নিউজকে বলেন, টেকনাফ উপজেলায় কোরবানি পশুর চাহিদা ৮ হাজার। এ উপজেলায় ছোট-বড় আড়াই শতাধিক পশুর খামার রয়েছে। এরমধ্য ৫০টি বড় খামার রয়েছে। এসব খামারে ১৮ হাজার গরু, মহিষ ছাগল ও ভেড়া রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ‘জেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে মিয়ানমারের পশু আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। কেউ এ আদেশ অমান্য করলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে পশু ব্যবসায়ীরা বলছেন- কোরবানি ঈদ সামনে রেখে হঠাৎ মিয়ানমার থেকে পশু আমদানি বন্ধের সিদ্ধান্তটি ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান হবে।

কাস্টমস সূত্র জানা যায়, চলতি বছরের মে ও জুন মাসে মিয়ানমার থেকে ২৫ হাজার ৮৬৮টি গরু ও ৪ হাজার ২৫৮টি মহিষ এসেছে। এর আগে মার্চ-এপ্রিল মাসে ১১ হাজার ৮৮৬টি গরু ও ২ হাজার ৪২৪টি মহিষ এসেছিল।

টেকনাফ কাস্টমস শুল্ক স্টেশনের আওতাধীন মিয়ানমার থেকে আমদানি করা পশুর একমাত্র পথ শাহপরীর দ্বীপ করিডোর। এটি ২০০৩ সালে ২৫ মে মিয়ানমার থেকে চোরাইপথে পশু আসা রোধ করতে এটি চালু করা হয়েছিল।

বিজিবির সীমান্ত চৌকি-সংলগ্ন এলাকায় এ করিডর। মিয়ানমার থেকে আসা পশু প্রথমে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়। পরে সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে রাজস্ব জমা এবং কাস্টমস শুল্ক স্টেশনের অনুমতি নিয়ে পশুগুলো করিডর থেকে ছাড়পত্র নেওয়া হয়।

অপরদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সারাদেশে চালু করা হয়েছে অনলাইন কোরবানির পশুর হাট। সে ধারাবাহিকতায় টেকনাফ উপজেলার পশু খামারি ও ক্রেতাদের সুবিধার্থে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে চালু করা হয়েছে অনলাইন কোরবানির পশুর হাট।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলী বলেন,করোনা মহামারীর মধ্যে খামারি ও কোরবানি দাতাদের মধ্যে যোগসূত্র স্থাপন এবং ঝুঁকি এড়িয়ে পশু ক্রয়-বিক্রয়ের জন্য টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনলাইন কোরবানির পশুর হাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে চালু হওয়া এই হাট খামারি ও কোরবানি দাতাদের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবে। এই গ্রুপে এড হয়ে নিশ্চিন্তে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন খামারি ও ক্রেতারা।

ShareTweetShare

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫
কক্সবাজার

সেন্ট মার্টিনে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ ২০২৫

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজার

ষড়যন্ত্র মোকাবিলায় গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহউদ্দিন আহমেদ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে
কক্সবাজার

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আসা ১৪ রোহিঙ্গা বিজিবির হেফাজতে

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
কক্সবাজার

সিনহা হত্যা: প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী
কক্সবাজার

পেকুয়ায় রাস্তার কার্পেটিং কাজে বাধা, ক্ষুব্ধ এলাকাবাসী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সংখ্যা

সর্বশেষ

২৪ ঘণ্টার মধ্যে বীমা পলিসি ডকুমেন্ট প্রদানের সেবা মেটলাইফ বাংলাদেশের

ছয় মাসে মেটলাইফের ১৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

চুয়েটে জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল সেমিনার অনুষ্ঠিত

শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার বৈদ্যুতিক পণ্য কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

কবিতা : অতিরিক্ত চাপে ডুবে যাচ্ছি

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

চট্টগ্রাম ওয়াসার সব স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ এমডি জানে আলমের

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

বয়ান শিল্পাঙ্গনের নতুন সভাপতি সাজু বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুক্তা সাহা

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়াসের আর্থিক সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়াসের আর্থিক সহায়তা

cbarta24


সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.