• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২২ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ শিক্ষা

উচ্চশিক্ষায় ৩০ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৫’ ব্যাচের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: জুন ১০ ২০২৫, ১৫:১০ অপরাহ্ণ
অ- অ+
উচ্চশিক্ষায় ৩০ লাখ ডলারের বৃত্তি পেল আইএসডির ‘ক্লাস অব ২০২৫’ ব্যাচের শিক্ষার্থীরা
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) থেকে এ বছর গ্র্যাজুয়েট সম্পন্ন করা ব্যাচের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে মোট ৩০ লাখ মার্কিন ডলারেরও বেশি সমমূল্যের বৃত্তি পেয়েছেন।

সম্প্রতি, ঢাকার লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ব্যাচের ৪৩ জন শিক্ষার্থী তাদের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা গ্রহণ করেন।

এখন তারা শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। ইতোমধ্যেই এ ব্যাচের অনেক শিক্ষার্থী নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টরোন্টো, ইউনিভার্সিটি অব সিডনি ও ম্যানচেস্টার ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, নেদারল্যান্ডস ও হংকংয়ের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তিসহ ভর্তির সুযোগ পেয়েছেন।

আইএসডির গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী ভানিশা গোয়েল হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উচ্চশিক্ষা নেবেন। ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে নিজের স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে তিনি বলেন, “আইএসডি শুধুমাত্র স্কুলই নয়, এর চেয়েও বেশি কিছু ছিল। আমি যেমন ছিলাম, সেভাবেই এখানে আমাকে গ্রহণ করা হয়েছে এবং আমি যেমন হতে চেয়েছি, সেভাবেই নিজেকে গড়ে তুলতে পেরেছি। আমি চিরকাল এর জন্য কৃতজ্ঞ থাকব।”

ভানিশা গোয়েল আরও বলেন, “আমি হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে পড়তে যাচ্ছি। উদ্ভাবনী শিক্ষা প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে অন্যতম। এমন একটি বিশ্ববিদ্যালয়ের আধুনিক একটি প্রোগ্রামে অংশ নিতে পারা সত্যিই রোমাঞ্চকর। প্রযুক্তি, সংস্কৃতি ও সুযোগ-সুবিধার মিলনকেন্দ্র হংকং -এর মত একটি প্রাণবন্ত শহরে থাকতে পারাও আমার জন্য একটি অনন্য অভিজ্ঞতা হবে। ভবিষ্যতে আমি আমার ডেটা অ্যানালাইসিস দক্ষতা ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।”

অনুষ্ঠানে আইএসডির পরিচালক স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আজ আমরা আমাদের সিনিয়র শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্য অর্জনে তাদের ধারাবাহিকতা উদযাপন করছি। আইএসডিতে তাদের যাত্রা সম্পন্ন হওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের ডিপ্লোমা প্রোগ্রামে তারা অনন্য সাফল্য অর্জন করেছে এবং এখন আমাদের শিক্ষার্থীরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করবে। আইএসডি হকস হিসেবে ডানা মেলে একটি উজ্জ্বল ভবিষ্যতের যাত্রায় তারা সম্পূর্ণ প্রস্তুত।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সাবেক আইএসডি শিক্ষার্থী ও দ্য ডেইলি স্টারের নিউ কনটেন্ট অ্যান্ড অডিয়েন্স রিসার্চ ম্যানেজার শাভিনা আনাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অনুপ্রেরণাদায়ক বক্তব্য দেন।

গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আইএসডি বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালোরিয়েট) স্কুল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। স্কুলটির অ্যালামনাই নেটওয়ার্কে রয়েছে ৪৫টি ভিন্ন জাতীয়তার ৭০০ জনেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী, যারা এখন পর্যন্ত বিশ্বের ১৫টি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন।

ShareTweetShare

আরও পড়ুন

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু
চট্টগ্রাম

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের
চট্টগ্রাম

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর
জাতীয়

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব
মতামত

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার
চট্টগ্রাম

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর
তথ্যপ্রযুক্তি

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম-১১ আসনে বিপুল ভোটে জয়ী আমির খসরু

চট্টগ্রামের জিয়া জাদুঘর দ্রুত সংস্কারের তাগিদ অর্থমন্ত্রীর

বায়েজিদে দুইজন নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেফতারের আহ্বান মীর হেলালের

প্রতিমন্ত্রী মীর হেলাল ঈদের নামাজ পড়বেন গ্রামে

বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ-উল-ফিতর

ইসলামী ব্যাংকের দক্ষতা উন্নয়ন পরীক্ষা মানবিক করার প্রস্তাব

ধর্মীয় আনুষ্ঠানিকতা বনাম নৈতিক বাস্তবতা

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

প্রকৃতির মাঝে চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের সদস্যদের ইফতার

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন অপোর

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল পছন্দের ঈদ জামা

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

ঈদে আসছে কবি গোলাম মওলা জসিমের ‘গুঞ্জন’ কবিতার ভিডিওচিত্র

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম নিউজ ও শিশুদের পাঠশালার ইফতার মাহফিল সম্পন্ন

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.