• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

ফিলিস্তিনের সমর্থনে যুদ্ধ বিরোধী মূকাভিনয় প্রদর্শনী ও মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮ ২০২৫, ২০:২৩ অপরাহ্ণ
অ- অ+
ফিলিস্তিনের সমর্থনে যুদ্ধ বিরোধী মূকাভিনয় প্রদর্শনী ও মানববন্ধন অনুষ্ঠিত
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম: চট্টগ্রামে ফিলিস্তিনের সমর্থনে যুদ্ধ বিরোধী মূকাভিনয় প্রদর্শনী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে সিটির কাজির দেউড়ির আউটার স্টেডিয়ামের মুক্তমঞ্চে চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিগণ এ কর্মসূচি পালন করেন।

অনুষ্ঠানে ফিলিস্তিনে ঘটে যাওয়া নির্যাতন, অত্যাচার ও শিশু হত্যার চিত্র বর্ণনা করে বক্তব্য দেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন মজুমদার, মূকাভিনয় শিল্পী আসবাবির রাফসান।

মানববন্ধন ও আলোচনা শেষে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহযোগিতায় যুদ্ধ বিরোধী মূকাভিনয় পরিবেশনা করা হয়।

ওয়ান ওয়ে, চেয়ার শিরোনামে মূকাভিনয় পরিবেশনা করে প্যান্টোমাইম মুভমেন্ট। অভিনয়ে ছিলেন শান্তূন দাশ, সাজ্জিদ হাসান রনি, মুরাদ, জয়নূল জয়, বাবলু দাশ। আবহ সংগীতে ছিলেন ইফতেখার উদ্দিন রুবেল। অতন্দ্র প্রহরী শিরোনামে মূকাভিনয় করে সং দ্য মামার্স। অভিনয় ও নির্মাণে ছিলেন শহিদুল মুরাদ। আবহ সংগীতে ছিলেন জয়নূল।

সৃজনশীল সাংস্কৃতিক অঙ্গনে পরিবেশনায় ছিল ‘জমি কার’। অভিনয়ে ছিলেন মুরাদ হাসান, পিঙ্কি, সুমাইয়া আক্তার, বকুল আক্তার, মহিম হোসেন, মো. নিহাল। নির্দেশনায় ছিলেন মুরাদ হাসান ও আবহ সংগীতে জান্নাতুল পিঙ্কি।

মেজবাহ চৌধুরীর রচনা ও নির্দেশনায় সাইলেন্ট থিয়েটার পরিবেশন করে ‘প্যালেস্টাইন’। অভিনয়ে অন্বয় কান্তি দাস, রিদওয়ানুল নক্বিব, আঁখি আক্তার, মোহাম্মদ ফারুক, সীমা দাস, আনাস, আবদুল নেওয়াজ শাহেদ, হৃদয় দেব, ফাহমিদা চৌধুরী, মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী। আবহ সংগীতে ছিলেন রিদওয়ানুল নক্বিব। প্রযোজনা অধিকর্তা ছিলেন আসবাবীর রাফসান।

এই প্রদর্শনীর মাধ্যমে মূকাভিনয় শিল্পীরা ইসরাইলের বিভীষিকা, মানবাধিকার লঙ্ঘন ও নিরীহ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ জানান। উপস্থিত দর্শকরা মূকাভিনয়ের মাধ্যমে এই বার্তা গ্রহণ করেন এবং মানবতার পক্ষে অবস্থান নেন।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ও প্যান্টোমাইম মুভমেন্টের সভাপতি সোলেমান মেহেদী বলেন, ‘মূকাভিনয় একটি শক্তিশালী মাধ্যম, যা ভাষার বাধা ছাড়াই মানবিক বার্তা পৌঁছাতে সক্ষম। আমরা এই প্রদর্শনীর মাধ্যমে যুদ্ধ বিরোধী বার্তা বিশ্বব্যাপী পৌঁছে দিতে চাই।’

এই প্রদর্শনী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মূকাভিনয় শিল্পীরা তাদের শিল্পের মাধ্যমে মানবতার পক্ষে অবস্থান নিয়ে যুদ্ধ বিরোধী বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।

ShareTweetShare

আরও পড়ুন

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি
চট্টগ্রাম

এজলাসের বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরিকাঘাত, ২২ দিন পর গ্রেফতার এক আসামি

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’
বিনোদন

মার্সেল মার্সো স্মরণে অনুষ্ঠিত হলো ‘রংপুর পথমূকাভিনয় উৎসব’

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ
জাতীয়

তথ্য যাচাই না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় : ডিসি জাহিদ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান ও সামাজিক সহায়তা বাড়াতে হবে : মেয়র শাহাদাত

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ
চট্টগ্রাম

বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না : ডিসি জাহিদ

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের
চট্টগ্রাম

কিশোর অপরাধ প্রতিরোধে সব পক্ষকে একযোগে কাজের আহ্বান চট্টগ্রাম জেলা পুলিশের

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.