• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১ ২০২৪, ১৮:৪৫ অপরাহ্ণ
অ- অ+
এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড পেল গ্রামীণফোন
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক: এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে দেশের টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। ‘ডিজিটাল-টেলিযোগাযোগ’ ক্যাটাগরিতে ‘মাইজিপি’ অ্যাপের জন্য এ স্বীকৃতি পেয়েছে অপারেটরটি। এ স্বীকৃতি দেশব্যাপী ডিজিটাল অভিজ্ঞতাকে রূপান্তরিত করতে ও অ্যাপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব ডিজিটাল সেবাকে হাতের মুঠোয় আনতে মাইজিপির ভূমিকাকে তুলে ধরে।

এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ড এশিয়ার আয়োজক হচ্ছে এশিয়ান বিজনেস রিভিউ, যারা এশিয়াজুড়ে নানা খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনকে স্বীকৃতি দেয়। প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নিজ নিজ খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানাতেই এ অ্যাওয়ার্ড।

মাইজিপি অ্যাপটি তিন কোটির বেশি স্মার্টফোনে ইনস্টল করা হয়েছে। গ্রামীণফোনের সেবা গ্রহণের ধারায় যুগান্তকারী পরিবর্তন এনেছে মাইজিপি। এ অ্যাপটির মাধ্যমে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সার্ভিস কাস্টমাইজেশন ও তাৎক্ষণিক নোটিফিকেশনসহ নিরবচ্ছিন্নভাবে বেশ কয়েকটি ফিচার উপভোগের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এক ট্যাপে বিল পরিশোধ থেকে শুরু করে বিনোদনমূলক কন্টেন্ট উপভোগের সুযোগ রয়েছে অ্যাপটিতে। গ্রামীণফোনের ৯৯ শতাংশ সেবাই এখন মাইজিপিতে পাওয়া যায়, যা অ্যাপটিকে দেশের বৃহত্তম সেলফ সার্ভিস অ্যাপে পরিণত করেছে। এ অ্যাপটির মাধ্যমে ডেটা ব্যালেন্স ছাড়া লেনদেন ও মোবাইল ফিন্যান্সিয়াল পার্টনারদের সহযোগিতায় জরুরি ব্যালেন্স সেবা নিতে পারেন গ্রাহকরা।

মাইজিপিকে ওয়ান-স্টপ সল্যুশনে পরিণত করার লক্ষ্যে গ্রাহকদের পরিবর্তিত চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত অ্যাপটিকে আরো সমৃদ্ধ করা হচ্ছে। অ্যাপটি হয়ে উঠছে আরো সহজ, সুবিধাজনক ও গ্রাহকদের দৈনন্দিন জীবনের উপযোগী। করোনা মহামারি চলাকালীন শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাই অনলাইন ক্লাসের জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করেছিল অ্যাপটি। এছাড়া, বিনোদনের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে মাইজিপি। দশটির বেশি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রিকেট বিশ্বকাপসহ লাইভস্কোর আপডেট ও গুরুত্বপূর্ণ খেলাগুলো সরাসরি দেখার সুযোগ করে দিচ্ছে মাইজিপি।

অত্যাধুনিক ক্লাউড-নেটিভ আর্কিটেকচারের মাধ্যমে মাইজিপি অ্যাপ প্রতি সেকেন্ডে আট হাজার লেনদেন প্রক্রিয়াকরণ করতে পারে। যার ফলে প্রতি মাসে দুই কোটির বেশি সক্রিয় গ্রাহকদের লেনদেন সংক্রান্ত সেবা দেয়া সম্ভব হচ্ছে। মাইজিপির নয়া সংস্করণ ৫.০ হয়ে উঠেছে আরো সহজ ও ব্যবহারবান্ধব। হাজার হাজার গ্রাহকদের মতামতের ভিত্তিতে অ্যাপটিকে আরো গ্রাহকবান্ধব করা হয়েছে।

গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম বলেন, ‘এশিয়ান টেকনোলজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ স্বীকৃতি ডিজিটাল উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে। মাইজিপি শুধুই একটি বিক্রি ও পরিষেবানির্ভর অ্যাপ নয়। এটি এমন একটি প্ল্যাটফর্ম; যা গ্রাহকদের ক্ষমতায়ন করে এবং সেবা প্রদান ও প্রযুক্তিগত উকর্ষের দিক থেকে নয়া মানদণ্ডে পরিণত হয়েছে। উদ্ভাবন অব্যাহত রাখতে ও সেবার উন্নয়নে এই পুরস্কার আমাদের অনুপ্রাণিত করবে। গ্রাহকদের জন্য সত্যিকারভাবে প্রয়োজনীয় ডিজিটাল সেবা দেয়ার ক্ষেত্রেও এ পুরষ্কার উৎসাহ দেবে।’

গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, ‘এশিয়ান টেকনোলজি অ্যাওয়ার্ডটি পাওয়ায় আমরা গর্বিত। প্রযুক্তির মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার প্রতিফলন এ অ্যাওয়ার্ডটি। গ্রাহকদের প্রয়োজনকে কেন্দ্রে রেখে মাইজিপি অ্যাপটি সম্পূর্ণরূপে বাংলাদেশে স্থানীয় মেধাবীদের দ্বারা ডেভেলপ করা হয়েছে। কোটি মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় টুল হয়ে উঠেছে মাইজিপি অ্যাপ ও বাংলাদেশে এমন রূপান্তর আনতে পেরে আমরা গর্বিত। নিরবচ্ছিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের ক্ষমতায়নে নয়া নয়া সেবা আনতে আমরা সংকল্পবদ্ধ।’

ShareTweetShare

আরও পড়ুন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.