• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ৯ মে ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

বিনোদনের সেরা অভিজ্ঞতা পেতে চাই কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন টিভি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯ ২০২৪, ১২:৪১ অপরাহ্ণ
অ- অ+
বিনোদনের সেরা অভিজ্ঞতা পেতে চাই কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন টিভি
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: সর্ব প্রথম স্বয়ংক্রিয় কোন বস্তুর ধারণা করেছিলেন প্রাচীন গ্রীক দার্শনিকরা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই) ছিল মানুষের ইতিহাসে যুগে যুগে সবচেয়ে কাঙ্ক্ষিত ধারণাগুলোর মধ্যে একটি। বিগত বছরগুলোয় এআই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে; আর বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনকেও কল্পনাতীতভাবে প্রভাবিত করছে। তার ওপর, টেলিভিশন প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমাদের বিনোদনের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করছে এ প্রযুক্তি।

ইন্টারন্যাশনাল কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এ বিভিন্ন ব্র্যান্ড তাদের টেলিভিশনে থাকা এআই সক্ষমতার ব্যাপারটি তুলে ধরে। নয়েজ কমানো, ইমেজে থাকা আগ্রহের বিষয়গুলোকে চিহ্নিত ও আলাদা করা এবং দেখার ক্ষেত্রে অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে কালার ও কনট্রাস্টের সমন্বয়ের মত টিভি ফিচারগুলোতে এআই কীভাবে ভূমিকা রাখে, তা তুলে ধরেন তারা। এআই হাই ডায়নামিক রেঞ্জের টিভি শো ও মুভির ক্ষেত্রে এইচডিআর টোন ম্যাপিং অপ্টিমাইজ করতে সক্ষম। এমনকি এইচডিআর ফরম্যাটে না থাকা পুরোনো মুভি ও শোগুলোকে রি-মাস্টার করার ক্ষেত্রেও এআই ব্যবহার করা হচ্ছে। যেখানে ভিডিও সিগনাল বিশ্লেষণ করার মাধ্যমে ফোর-কের কাছাকাছি মান ও আসল রেজ্যুলুশনের চেয়েও নিখুঁত ছবি নিশ্চিত করতে সক্ষম এআই।

তার ওপর, এআই-নির্ভর অ্যাডাপ্টিভ সাউন্ড টেকনোলজি স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সেটিংস বাড়ানোর ক্ষেত্রে অডিওর পরিবেশ ও কনটেন্ট মূল্যায়ন করার সক্ষমতা রাখে। এ ধরনের ফিচার সংলাপ নিখুঁতভাবে তুলে ধরা ও ব্যাকগ্রাউন্ডের সাউন্ড ভারসাম্যপূর্ণ রাখার মধ্য দিয়ে দর্শকের সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে। এ রকম অনন্য অডিও এবং ভিজ্যুয়াল ফিচার মানুষের মন জয় করে নিতে যথেষ্ট।

টেলিভিশনে এআইয়ের প্রভাব কেবল সাউন্ড বা ভিজ্যুয়ালের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; বরং একইসঙ্গে এটি ব্যবহারকারীর জীবনযাপন ও বিনোদনের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। যেমন নিউরাল কোয়ান্টাম এআই প্রসেসর-সমৃদ্ধ স্যামসাংয়ের ডি-সিরিজের টেলিভিশন, যা কী ধরনের কনটেন্ট দেখা হচ্ছে, তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সে অনুযায়ী পিকচার সেটিংস সাজিয়ে নিতে পারে। ফলে, এখন পছন্দের কনটেন্ট হাতে ধরে ধরে ঠিক করার ঝামেলা থেকে মুক্ত থেকে আয়েশ করে টিভিতে যে কোন কিছু উপভোগ করা যাবে। এমনকি, এধরনের টিভিতে কী ধরনের গেমস খেলা হচ্ছে, তা-ও শনাক্ত করতে পারে এআই; পাশাপাশি, এটি জনরার সঙ্গে মিলিয়ে সেটিংস অপ্টিমাইজ করে নিতেও সক্ষম।

টিভিতে এআই থাকার মানেই হচ্ছে কনটেন্ট রিকোমেন্ডেশনের ক্ষেত্রে এগিয়ে থাকা। এআই অ্যালগরিদম ব্যবহারকারীর দেখার অভ্যাস ও আগ্রহের জায়গাগুলো শনাক্ত করতে সক্ষম। ফলে, এটি ব্যক্তি-নির্ভর কনটেন্ট সুপারিশ করে থাকে। ঠিক যেন কোন ব্যক্তিগত টিভি গাইড, যা আপনার পছন্দ মত নয়া মুভি বা শো খুব সহজেই খুঁজে পেতে সহায়তা করবে। বলা চলে, ভাল মুভি ও শো খুঁজে পেতে স্ট্রিমিং প্ল্যাটফর্মে অনবরত স্ক্রলিংয়ের ঝামেলাকে এখন বিদায় বলার সময় এসেছে!

টিভিতে এআই স্মার্ট হোম ইন্টিগ্রেশনে ব্যবহারকারীদের সাহায্য করতে পারে। এআই প্রযুক্তি নির্বিঘ্নে একটি নেটওয়ার্কে সংযুক্ত সব ডিভাইস পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারে। তার ওপরে, এআই এনার্জি মোড স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের আলোর মাত্রা সনাক্ত করতে সক্ষম। এটি পিকচার ব্রাইটনেস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করতে পারে। সবমিলিয়ে এটি বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। ফলে, এখন চোখের সুরক্ষার পাশাপাশি, বিদ্যুৎও সাশ্রয় করা সম্ভব।

গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধি করতে ও নিজেদের পারফরমেন্স সমৃদ্ধ করতে এআই প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকছে বিভিন্ন ব্র্যান্ড। ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরো বেশি ব্যক্তিগত ও পছন্দসই করে তোলার সক্ষমতা রয়েছে এআই প্রযুক্তির। ডিজিটাল ল্যান্ডস্কেপের ক্ষেত্রে ব্যবহারকারী-বান্ধব নয়া যুগের সূচনায় কনটেন্ট নির্মাতাদের সহায়তা করতে পারে এআই-সমৃদ্ধ টিভি। এআই ইতিমধ্যে আমাদের জীবনযাত্রাকে অনন্য করে তুলেছে। আর এখন এটি আমাদের টিভি দেখার অভিজ্ঞতাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

ShareTweetShare

আরও পড়ুন

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি
তথ্যপ্রযুক্তি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি
তথ্যপ্রযুক্তি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি
অর্থনীতি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
তথ্যপ্রযুক্তি

বাজারে অসছে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
খেলাধুলা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

উন্মোচিত হলো অপো এ৬’-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
তথ্যপ্রযুক্তি

উন্মোচিত হলো অপো এ৬’-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভারতের নৌবাহিনীর জাহাজ

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

চট্টগ্রামে এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের যোগদান

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

নিত্যপণ্যের বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি, সবজি থেকে এলাচ—সবখানেই বাড়তি দাম

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

ভাটিখাইনে যুবদল নেতা জিয়াউরের উদ্যোগে সড়ক মেরামত, কমলো দুর্ভোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনে নাহিদ ইসলাম

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

চট্টগ্রামের মঞ্চে আসছে নতুন নাটক ‘স্থানাংক’

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স আনল শাওমি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বৌদ্ধ ধর্মীয় গুরু বরসম্বোধি মহাথের

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.