• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ তথ্যপ্রযুক্তি

বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২ ২০২৪, ১৯:৪৭ অপরাহ্ণ
অ- অ+
বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দিচ্ছে হুয়াওয়ে
0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ৫৭ লাখের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি অগণিত পরিবারকে করেছে গৃহহীন। দেশের নানা এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বহু জনগোষ্ঠী হারিয়েছে তাদের জীবিকা ও সম্পদ।

তবে বহু প্রতিকূলতা সত্ত্বেও দেশের মানুষ একত্রিত হয়ে দৃঢ়তার সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলা করছে। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার জন্য নানা উদ্যোগ নেয়া হচ্ছে। কিন্তু, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার- এ ১১টি জেলা যেভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে এসব এলাকার বার লাখেরেও বেশি পরিবার বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। এর ফলে, এসব এলাকায় মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও রোগ বিস্তারের সম্ভাবনা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে অন্যান্য বহু প্রতিষ্ঠানের মত হুয়াওয়েও বন্যার্তদের সাহায্য করার লক্ষ্যে এগিয়ে এসেছে। এ উদ্দেশ্যে অলাভজনক সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে হুয়াওয়ে। বন্যাদুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও বাড়ি-ঘর নির্মাণের জন্য অভিযাত্রিক ফাউন্ডেশনকে তহবিল দিয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যান জুনফেং বলেন, ‘ভয়াবহ এ বন্যার কারণে বাংলাদেশে অকল্পনীয় ক্ষতি হওয়ায় হুয়াওয়ে পরিবার গভীরভাবে মর্মাহত। পুনর্বাসন প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জানি, বন্যায় সব হারানো মানুষের কষ্টকে লাঘব করা সহজ নয়। কিন্তু, যেহেতু আমরা শুধু একটি কোম্পানিই নই, এ সোসাইটির একজন দায়িত্বশীল করপোরেট সদস্যও; পুনর্বাসনের এ কঠিন যাত্রায় আমরা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোকে আমাদের দায়িত্ব হিসেবে মনে করছি। তার ফলশ্রুতিতেই আমরা বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প স্থাপন ও ঘর-বাড়ি পুনর্নির্মাণ করতে একসঙ্গে কাজ করে যাব।’

হুয়াওয়ের দেয়া তহবিল দুইটি ধাপে ব্যবহার করা হবে। প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র ও নৌকায় মেডিকেল ক্যাম্প স্থাপন করা হবে। ক্যাম্পগুলোতে চিকিৎসকদের পরামর্শ, ওষুধ, পানি বিশুদ্ধকরণ কিট, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা বিনামূল্যে দেয়া হবে।

বন্যার পানি নেমে গেলে দ্বিতীয় পর্যায়ে বন্যাদুর্গত এলাকায় কিছু ক্ষতিগ্রস্তদের নিজস্ব জমিতে বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। অভিযাত্রিক ফাউন্ডেশন উল্লিখিত চুক্তির আওতায় সব মেডিকেল ক্যাম্প, বাড়ি নির্মাণ ও বিতরণ কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করবে।

ShareTweetShare

আরও পড়ুন

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
তথ্যপ্রযুক্তি

রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
তথ্যপ্রযুক্তি

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’
অর্থনীতি

বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো
তথ্যপ্রযুক্তি

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর এই লক্ষ্য বাস্তবায়ন করছে অপো

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ
তথ্যপ্রযুক্তি

দুই বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি আনলো রেডমি নোট ১৭ সিরিজ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

পুরোনো সংখ্যা

সর্বশেষ

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

চট্টগ্রামের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : মেয়র শাহাদাত

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

ওম্যান : দ্য ওয়াও ফেস্টে নাচ, সংলাপ ও শিল্পকর্মে নারীর জীবন ও পরিচয়ের গল্প

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

আইন পেশায় সফলে সততা, শৃঙ্খলা ও দক্ষতার বিকল্প নেই : প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিভাগীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

সাংবাদিক শামসুল আলম বাবুর মৃত্যুতে সিইউজের শোক ও শ্রদ্ধা

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

টিআইসিতে ক্লাসিক্যাল তবলা স্টুডেন্টস ফোরামের ‘তবলা তরঙ্গিনী’ অনুষ্ঠান সম্পন্ন

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

সন্তান কার সঙ্গে মিশছে, অভিভাবকদের খোঁজ রাখার আহ্বান প্রতিমন্ত্রী হেলালের

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

হৃদ্‌রোগে আক্রান্ত শিল্পী মোহাম্মদ ফোরকান, চিকিৎসায় প্রয়োজন চার লাখ টাকা

গণমাধ্যমকর্মী সুরক্ষা আইন ও সাংবাদিকদের নিরাপত্তা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বাড়ছে জনদুর্ভোগ

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.