• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আবেদিত
শনিবার, ১৪ মার্চ ২০২৬
Chattogram Barta24
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
প্রচ্ছদ জাতীয়

নির্বাচনের ঘোষণা এলে দেশে ফিরবেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯ ২০২৪, ২০:৩১ অপরাহ্ণ
অ- অ+
শেখ হাসিনা ভারতে, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে অস্পষ্টতা

শেখ হাসিনা

0
শেয়ার
0
দেখেছে
Share on FacebookShare on Twitter

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেছেন।

দ্য টাইমস অব ইন্ডিয়াকে টেলিফোনে জয় বলেন, ‘কোনে দেশে আশ্রয় চাওয়ার পরিকল্পনা শেখ হাসিনার নেই। তিনি আপাতত ভারতে থাকবেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে ও জয়ী হবে। কারণ, দেশে দলটির বিপুল সমর্থক আছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে দেশে নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে ও আমি আছি। দলকে বাঁচাতে যা করা প্রয়োজন তা আমি করব।’

অল্প সময়ের নোটিশে মায়ের প্রাণ রক্ষার জন্য জয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনার দেশত্যাগের পর জয় জানিয়েছিলেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। বাংলাদেশে এখন কী হবে তা তার পরিবারের কাছে আর বিবেচ্য নয়। কিন্তু এরপর তিনি বিভিন্ন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আভাস দিতে থাকেন।

বৃহস্পতিবার পিটিআইকে টেলিফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা কখনোই বাংলাদেশের মানুষকে ছেড়ে যাবে না। এই দুঃসময়ে আওয়ামী লীগের কাউকেও ছেড়ে যাবে না। শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জয়।’

একই সাথে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক জনমত গঠনে সহায়তার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘এ কথা সত্যি যে, আমি বলেছিলাম তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরবেন না। কিন্তু, পুরো দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলার পর গেল দুই দিনে বহু কিছুই বদলে গেছে। এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে যা যা করা দরকার, আমরা তাই করব। আমরা তাদের একা ছেড়ে দেব না। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও পুরোনো রাজনৈতিক দল। তাই, আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে তিনি (শেখ হাসিনা) অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন।’

শেখ হাসিনার যুক্তরাজ্য বা অন্য কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সংবাদকে ‘গুজব’ বলে তা নাকচ করে দেন। তার মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সংবাদটিও সত্য নয় বলে দাবি করেন তিনি। এ ধরনের কোন পরিকল্পনাই (রাজনৈতিক আশ্রয় চাওয়া) ছিল না। আজ হোক বা কাল হোক, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে ও আশা করছি, বিএনপি ও আওয়ামী লীগের মাধ্যমেই সেটা হবে। তখন শেখ হাসিনা ফিরে আসবেন।’

বলে রাখা ভাল, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। তবে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য বা পরিকল্পনা এখনো স্পষ্ট নয়।

ShareTweetShare

আরও পড়ুন

ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক
চট্টগ্রাম

ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

খাতুনগঞ্জে চোরাই পোশাক উদ্ধার, গ্রেপ্তার দুই
চট্টগ্রাম

খাতুনগঞ্জে চোরাই পোশাক উদ্ধার, গ্রেপ্তার দুই

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী
চট্টগ্রাম

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ
অর্থনীতি

ঈদযাত্রা সাবলীল করতে যে উদ্যোগ নিলো অপো ও সহজ

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে
অর্থনীতি

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে
অর্থনীতি

চাল-মসলা-মুরগির দাম বেড়েছে

পুরোনো সংখ্যা

সর্বশেষ

ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ করলেন চট্টগ্রামের জেলা প্রশাসক

খাতুনগঞ্জে চোরাই পোশাক উদ্ধার, গ্রেপ্তার দুই

খাতুনগঞ্জে চোরাই পোশাক উদ্ধার, গ্রেপ্তার দুই

ইফতারের ব্যস্ততায় স্বস্তি আনছে স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স

ইফতারের ব্যস্ততায় স্বস্তি আনছে স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু

ঈদের আগে চড়া গরু ও মুরগির বাজার

ঈদের আগে চড়া গরু ও মুরগির বাজার

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজে নিরাপত্তায় নৌবাহিনী

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ড : এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ড : এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’

পুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

পুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের ইফতার আয়োজন সম্পন্ন

চট্টগ্রাম-০৭০৯ গ্রুপের ইফতার আয়োজন সম্পন্ন

বুয়েটে ছাত্ররাজনীতি চলবে

বিদেশি কোম্পানির সাথে চবকের এনসিটি পরিচালনায় চুক্তিতে বাধা নেই

cbarta24

সম্পাদক: মোহাম্মদ রুবেল খান
প্রকাশক: আবুল হোসাইন মো.কাউছার
যোগাযোগ
শাহী টাওয়ার (২য় তলা) এন.এ. চৌধুরী রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
০১৮৫১ ২১৪ ৭৪৭
cbartanews@gmail.com
কোন ফলাফল নেই
সব ফলাফল দেখুন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • চট্টগ্রাম
  • সারাদেশ
  • বিশ্ব
  • অর্থনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • সাক্ষাৎকার
  • মতামত

© ২০২২-২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত সিবার্তা ২৪

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.